শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (২১)

হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার একটি ঈমানদীপ্ত পরীক্ষা

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, রাত ১:৩৯
হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার একটি ঈমানদীপ্ত পরীক্ষা
হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, ‘আমরা তিনজন যারা তাবুকের জিহাদে অংশগ্রহণ করতে পারিনি, আমাদের সাথে মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে কথাবার্তা বলতে নিষেধ করে দিলেন। যার ফলে সকলেই আমাদেরকে এড়িয়ে চলতে লাগলেন। উনাদের চাল-চলন, আচার-ব্যবহার যেন সম্পূর্ণ পাল্টে গেল।
পবিত্র মদীনা শরীফের যমীন আমাদের কাছে অপরিচিত মনে হলো। মনে হচ্ছিলো, এটাতো সেই যমীন নয় যেই যমীনকে আমরা চিনতাম, জানতাম। গোটা পৃথিবী সুবিস্তৃত হওয়া সত্ত্বেও আমাদের জন্য যেন সংকুচিত হয়ে গেলো। তখন আমি আমার চাচাতো ভাই হযরত আবূ কাতাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, যাঁর সাথে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল। একবার উনার বাগিচার প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে উনাকে সালাম করলাম। মহান আল্লাহ পাক উনার কসম! তিনি আমার সালামের জবাবটা পর্যন্ত দিলেন না।
আমি উনাকে কসম দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি বিশ্বাস করেন না যে, মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আমার গভীর মুহব্বত আছে? তিনি এ কথারও কোন জবাব দিলেন না। আমি দ্বিতীয়বার কসম দিয়ে জানতে চাইলে তিনি তখনও চুপ রইলেন। আমি তৃতীয়বার কসম দিয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সর্বোত্তম জানেন। এটা শুনে আমি অশ্রু সংবরণ করতে পারলাম না এবং সেখান হতে ব্যর্থ মনে ফিরে আসলাম।
এ সময় একবার আমি মদীনা শরীফের বাজারে যাচ্ছিলাম। সিরিয়ার এক কৃষক যে মদীনা শরীফে শাক-সবজি বিক্রি করতে এসেছিল। সে বললো, আমাকে কি কেউ হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সন্ধান দিতে পারেন? লোকেরা তখন ইঙ্গিতে বললেন, ইনিইতো হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। লোকটি আমাকে গাসসানের শাসকের দূত পরিচয় দিয়ে শাসকের একটি পত্র হস্তান্তর করলো। পত্রে শাসক আমাকে উদ্দেশ্য করে লিখেছে- ‘যেভাবেই হোক আমি জানতে পারলাম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনার থেকে পৃথক হয়ে গেছেন; মহান আল্লাহ পাক তিনি যেন আপনাকে এমন অপমানজনক জায়গায় না রাখেন এবং আপনাকে যেন ধ্বংস না করেন। আপনি আমার কাছে চলে আসুন। আমি আপনার ব্যাথা বিপদের অংশীদার হবো। আপনাকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবো। ’
পত্রটি পড়ে আমি সাথে সাথে ‘ইন্না লিল্লাহ’ পড়লাম এবং মনে করলাম এটাও আমার একটা পরীক্ষা। তাই আমি শাসকের পত্রটি চুলার মধ্যে ফেলে আগুনে জ্বালিয়ে দিলাম। সুবহানাল্লাহ!

ঈমানদীপ্ত ইবরত:

উপরোক্ত ঘটনা থেকে যে বিষয়টি সহজেই প্রতিভাত হয় তা হলো, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ ও আনুগত্যের এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যার নজীর মানব ইতিহাসে মিলা অসম্ভব ও দুষ্কর।
হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ তাবুকের জিহাদে যেতে না পারা অপর দু’জন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সাথে কথাবার্তা বন্ধ রাখার যে নিষেধাজ্ঞা তা সাথে সাথেই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। কেউ গোপনে কিংবা নির্জনেও উনাদের সাথে কথা বলেননি। কারো অলক্ষ্যে উনাদের সাথে কেউ কোন সাক্ষাতও করেননি। যা একাধারে প্রায় ৫০ দিন বহাল ছিল অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের সাথে সম্পর্ক স্বাভাবিক না করেছিলেন।
এছাড়া উক্ত ঘটনায় হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ইশক, মুহব্বত, আনুগত্যের ঈমানদীপ্ত ইস্তিকামত থাকার বিষয়টিও ফুটে উঠেছে; চরম প্রতিকূল অবস্থায় একজন শাসকের বন্ধুত্বের নিরাপত্তার আহবানকে আগুনে জ্বালিয়ে তিনি ভস্ম করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
কারণ হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জীবনের একমাত্র চূড়ান্ত লক্ষ্যই ছিল সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চিরস্থায়ী রেযামন্দি-সন্তুষ্টি মুবারকের নজরানা; যা কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে জাগরুক থাকা সর্বাবস্থায় অপরিহার্য দায়িত্ব-কর্তব্যের অন্তর্ভুক্ত।
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি সে অবস্থায় দায়িম-ক্বায়িম থাকতে আমাদেরকে এমনকি গোটা উম্মাহকে মদদ করুন।

-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে