আলোকিত মহিলা ছাহাবী :
হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
মহাসম্মানিত হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “যারা বাইয়াতে রিদ্বওয়ানে অংশ নিয়েছেন উনারা জান্নাতে প্রবেশ করবেন”।
হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা পবিত্র বাইয়াতে রিদ্বওয়ানে অংশগ্রহণের গৌরব লাভ করেছিলেন।
হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি বনু নাজ্জার গোত্রের প্রসিদ্ধ একজন মহিলা ছাহাবী ছিলেন। উনার ভাই হচ্ছেন বিখ্যাত ছাহাবী হযরত সালিত বিন কায়েস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু, যিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি ক্বিবলা পরিবর্তনের পবিত্র আয়াত শরীফ নাযিলের সময় পবিত্র নামাযরত জামাতের একজন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন।
হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি হযরত মুসায়েব বিন উমায়ের রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু উনার দাওয়াতে পবিত্র দ্বীন ইসলাম কবুল করেন। তিনি উনার ছেলের নামে অধিক পরিচিত। আসলে উনার প্রকৃত নাম ছিল হযরত সালামা বিনতু কায়েস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু। উনার সম্মানিত দুই বোন হযরত উম্মু সুলাইম বিনতু কায়েস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা ও হযরত উমাইরা বিনতু কায়েস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনারা মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটে পবিত্র দ্বীন ইসলাম কবুল করে ধন্য হয়েছিলেন।
হযরত উম্মু মুনযির সালামা বিনতু কায়েস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার আহাল (স্বামী) ছিলেন হযরত কায়েস বিন ছ’ছআ বিন ওহাব রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু। উনার সম্মানিত পিতার নাম ও সম্মানিত আহালের নাম মিলে যাওয়ার কারণে তিনি উনার ছেলের নাম উম্মু মুনযির নামে অধিক পরিচিত ছিলেন।
মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাঝে মাঝে হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার বাড়িতে তাশরীফ আনতেন। তিনি সেখানে দুপুরের খাবার খেয়ে দিনের বাকি অংশ বিশ্রাম নিতেন। হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার রান্না মুবারকের প্রশংসা করেছেন মহাপবিত্র, মাহবুব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।
পবিত্র জুমুয়াবার হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা তিনি বিশেষ খাবার রান্না করতেন। কারণ, মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং কয়েকজন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনারা হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা উনার বেমেছাল খিদমত মুবারকে খুব সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেনো দয়া দান ইহসান মুবারক করে আমাদেরকে সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার এবং উনার মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতে খিদমত করার তাওফিক দান করেন। আমীন।
-আনজুম রেহনুমা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












