হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৭২)
, ০৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সেজন্য ঐ সমস্ত মহিলা যারা উনাদের কাছে আসা-যাওয়া করেন। উনাদের খাদিম-খুদ্দাম অথবা উনাদের মহব্বতকারী বা মহিলা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। উনাদের সাথে দেখা করা জায়িয হবে।
وَلَا مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ
আর যারা বাঁদি রয়ে গেছে তাদের সাথেও দেখা করা জায়িয রয়ে গেছে।
وَاتَّقِينَ اللهَ
(মহান আল্লাহ পাক তিনি বলেছেন, এখানে উনাদের খুছূছিয়াত বৈশিষ্ট্য এতো যে, এ ব্যাপারে) আপনারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন, তাক্বওয়া অবলম্বন করুন। অর্থাৎ আদেশ-নির্দেশ মুবারক পালন করুন। অর্থাৎ উনারাতো পালন করেছেনই। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
إِنَّ اللهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيدًا
নিশ্চয়ই যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি প্রত্যেকটা বিষয় সাক্ষী, তিনি দেখেন, তিনি শুনেন, তিনি জানেন। কাজেই এজন্য এটা সতর্ক করে দিয়েছেন। এরপর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নাযিল করলেন, উনাদের যে সম্মান এই সম্মান মুবারক উনার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিশ্রিত হয়ে গেছে। কিভাবে? পবিত্র আয়াত শরীফ-
إِنَّ اللهَ وَمَلائِكَتَهٗ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)
এ পবিত্র আয়াত শরীফ নাযিল করলেন। এখানে উনাদের খুছূছিয়াত মুবারক বর্ণনা করার পর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, এ পবিত্র আয়াত শরীফ মুবারকে ইরশাদ মুবারক হয়েছে-
إِنَّ اللهَ وَمَلائِكَتَهٗ يُصَلُّونَ عَلَى النَّبِيّ
নিশ্চয়ই যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে, সমস্ত হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনারা ছলাত মুবারক পেশ করেন মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا (صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)
(যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন,) হে ঈমানদারেরা! তোমাদের জন্য দায়িত্ব-কর্র্তব্য হচ্ছে তোমরাও আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত এবং সালাম পেশ করো, পেশ করার মতো। সুবানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এখন এই পবিত্র আয়াত শরীফ উনার সাথে যে সংযুক্তি, এটার নিসবত সম্পর্কটা কি? অনেকগুলি। তারমধ্যে একটা বিষয় হচ্ছে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে এতো শান-মান মুবারক দেয়া হয়েছে, সেই শান-মান মুবারক প্রকাশ করার জন্য যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন উনাদের এতো সম্মান, ফযীলত, বুযূর্গী যে, উনার যিনি অর্থাৎ মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এতো ফযীলত মুবারক যে উনার শান-মান মুবারক প্রকাশার্থে স্বয়ং যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই ছলাত মুবারক পেশ করে যাচ্ছেন। সমস্ত হযরত ফেরেশ্তা আলাইহিমুস সালাম উনারা পেশ করে যাচ্ছেন, এটা ফরয উনাদের জন্য। সমস্ত সৃষ্টিকেও আদেশ মুবারক করেছেন। সেই মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে যারা নিসবত মুবারক প্রাপ্ত যারা মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম তাহলে উনাদের শান-মান মুবারক কতটুকু। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












