শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
মু’জিযাতু সাইয়্যিদিল মুরসালীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অলৌকিকভাবে হেফাজত হওয়া

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, রাত ২:১০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৯
হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অলৌকিকভাবে হেফাজত হওয়া
বিশিষ্ট ছাহাবী হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যদিও আবূ জাহেলের ছেলে ছিলেন, পরবর্তী সময় তিনি সম্মানিত ইসলাম কবুল করেছিলেন। একবার (হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখনও মুসলমান হননি বা সম্মানিত ইসলাম কবুল করেননি) কুরাইশ নেতা আবূ জাহেল একটা আইন করলো- কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খ¦াতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কোন প্রকার সম্পর্ক প্রকাশ করে বা সম্পর্ক স্থাপন করে, তার শাস্তি মৃত্যুদ-।
তার কিছুদিন পর দেখা গেল, হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তখনো তিনি আনুষ্ঠানিক সম্মানিত ইসলাম গ্রহণ করেননি) তিনি রাস্তার মধ্যে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খ¦াতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মুয়ানাকা বা আলিঙ্গন করলেন মুহব্বতের সাথে। কুরাইশরা এটা দেখে ফেললো। তখন কুরাইশরা হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে লক্ষ্য করে বললো, হে হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি তো আমাদের সর্দারের ছেলে, আপনারা আইন করেছেন যে, কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খ¦াতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্পর্ক স্থাপন করে বা মুহব্বত স্থাপন করে, তার শাস্তি মৃত্যুদ-। কিন্তু আমরা আপনাকে দেখলাম, আপনি নিজেই সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন খ¦াতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কোলাকুলি বা মুয়ানাকা মুবারক করলেন। এখন নিশ্চয়ই আপনাদের আইন মুতাবেক আপনার শাস্তি হওয়া উচিত। তখন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ‘সত্যি, আমি সর্দারের ছেলে হয়েছি, তাতে কি? আমাদের কৃত আইন মুতাবেক আমার শাস্তি মৃত্যুদ-। তোমরা তা বাস্তবায়িত করো। তখন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে জিজ্ঞাসা করা হলো- আপনি কিভাবে শাস্তি নিবেন? তিনি বললেন, তোমরা যা পছন্দ করো। শেষ পর্যন্ত উনার কথামতই উনাকে হাত-পা বেঁধে লোহিত সাগরের মধ্যে ফেলে দেয়া হলো। কিন্তু মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক, হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পানিতে ডুবছিলেন না। তিনি স্বাভাবিকভাবে বেঁচে রইলেন এবং কিছুক্ষণের মধ্যে দেখা গেল- হাজার হাজার মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী উনার চার কিনারে ঘুরতে লাগলো এবং মহাসম্মানিত মহাপবিত্র দুরূদ শরীফ পাঠ করতে লাগলো। কেউ উনাকে স্পর্শ করলো না। বরং তারা পিঠে ও মাথায় করে নিরাপদে উনাকে তীরে পৌঁছে দিল। এরপর উনাকে বলা হলো, এখন আপনাকে কিভাবে শাস্তি দেয়া যায়? তিনি বললেন, এক কাজ করো, আমাকে জঙ্গলে নিয়ে যাও, হিংস্র প্রাণীর মধ্যে ফেলে দাও, তাহলে আমাকে তারা খেয়ে ফেলবে, আমার শাস্তি হয়ে যাবে। উনার কথামত উনাকে জঙ্গলে রেখে আসা হলো। দেখা গেল যে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলি এসে হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চারপাশে ভীড় করে মহাসম্মানিত মহাপবিত্র দুরূদ শরীফ পাঠ করতে লাগলো। অনেকক্ষণ পর একটা সিংহী হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বাঁধনগুলি কেটে উনাকে জঙ্গলের কিনারে পৌঁছে দিল। কুরাইশরা উনাকে পূর্ণরূপে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে আশ্চর্য হলো। কুরাইশরা বললো, হে হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনাকে সমুদ্রের মাছ ও জঙ্গলের প্রাণীরাও ভক্ষণ করলো না বরং হিফাযত করলো, তার কি কারণ? তখন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, “আমার সাথে সমুদ্রের মাছগুলির আলাপ হয়েছে। আমি বলেছি, “হে মৎস ও প্রাণীরা! তোমরা আমাকে খেয়ে ফেল। আমি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মুহব্বতের সহিত মুয়ানাকা মুবারক করেছি, তার শাস্তি স্বরূপ আমাকে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে।” কিন্তু সমুদ্রের মাছগুলি বললো, “হে হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, এটা কোনদিন সম্ভব নয়। আপনার শরীর থেকে মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঘ্রাণ মুবারক আসছে। আমরা কি করে আপনাকে খাই? আমরা কি করে আপনাকে কষ্ট দিই? পানিও আপনাকে কষ্ট দিতে রাজী নয়। একমাত্র সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে, উনার মুহব্বতের কারণে। সুবহানাল্লাহ! একইভাবে জঙ্গলের পশুরাজ আমাকে একই কথা বললো এবং সম্মানের সাথে আমাকে জঙ্গলের কিনারায় পৌঁছে দিল।
অতঃপর কুরাইশরা বললো, তাহলে কি করে আপনাকে শাস্তি দেয়া যায়। তখন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, এক কাজ করো, আমাকে পাহাড়ের উপর থেকে ফেলে দাও, তাই করা হলো। কিন্তু মহান আল্লাহ পাক উনার সুমহান কুদরত মুবারকে হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পরিপূর্ণ সুস্থ অবস্থায় পাহাড়ের নিচে এসে পৌঁছলেন। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান সম্মানার্থে, উনার মুহব্বতের কারণে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ধরে হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে পাহাড়ের নীচে নামালেন, যার কারণে উনার কিছুই হলো না।
অতঃপর উনাকে আর শাস্তি দেয়া হলো না। মৃত্যুদ- আর কার্যকর হলো না। শেষ পর্যন্ত তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছেন এবং মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে সম্মানিত দ্বীন ইসলাম উনার জন্য অনেক জিহাদ করেছেন। প্রকৃতপক্ষে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত মুবারক করার কারণে মহান আল্লাহ পাক তিনি উনাকে দুনিয়াবী সমস্ত আযাব থেকে হিফাযত করলেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত উনাকে সম্মানিত ঈমান দান করে পরকালের আযাব থেকেও হিফাযত করেন। যার ফলশ্রুতিতে তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ছোহবত মুবারক হাছিল করে ইহকাল এবং পরকালের জন্য একজন বিশিষ্ট ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হিসেবে মর্যাদাবান ব্যক্তি হয়ে গেলেন। সুবহানাল্লাহ!
এই ওয়াক্বিয়া থেকে এটাই অনুধাবন করা যায় যে, মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যিনি মুহব্বত মুবারক করবেন, মহান আল্লাহ পাক তিনি উনাকে মুহব্বত করবেন, উনাকে সমস্ত প্রকার বালা-মুছীবত থেকে কুদরতীভাবে হিফাযত করবেন এবং তিনি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই সফলকাম ও সম্মানিত হবেন।

-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে