হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে উত্তম লক্বব মুবারকে স্মরণ করতে হবে
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلِلّهِ الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُواْ الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَآئِهِ سَيُجْزَوْنَ مَا كَانُواْ يَعْمَلُونَ
অর্থ: মহান আল্লাহ পাক উনার সম্মানিত বরকতময় অসংখ্য উত্তম নাম মুবারক রয়েছেন। কাজেই উক্ত নাম মুবারক ধরেই উনাকে ডাকুন। আর তাদেরকে বর্জন করুন, যারা উনার নাম মুবারক বিকৃত করে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। (পবিত্র সূরা আ’রাফ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮০)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমি আপনার কাছে দোয়া করছি প্রত্যেক নাম মুবারক উনার উছীলায় যা কেবল আপনারই, যে নাম মুবারক আপনি নিজেই উল্লেখ করেছেন, অথবা আপনার কিতাবে নাযিল করেছেন, অথবা আপনার সৃষ্টিকুলের মধ্যে কাউকে শিখিয়েছেন, অথবা আপনার ইলমে গইব মুবারক উনার মধ্যে রেখে দিয়েছেন।” (মুসনাদ আহমদ শরীফ ও হাকিম শরীফ)
মহান আল্লাহ পাক উনার নাম মুবারকসমূহের প্রতি ঈমানের একটি দাবি হলো, উক্ত নাম মুবারকসমূহের মাধ্যমে মহান আল্লাহ পাক উনাকে ডাকা, মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করা; মহান আল্লাহ পাক উনার ইবাদত করা। আর দোয়া মুবারক উনার অর্থ উক্ত নাম মুবারকসমূহের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার কাছে কোনো কিছু চাওয়া। আবার ডাকার সময় সর্বোত্তম আদব মুবারক বজায় রাখা।
ঠিক একইভাবে বর্ণিত হয়েছে-
ولرسول الله صلي الله عليه وسلم الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত অসংখ্য অগণিত বরকতময় নাম মুবারক রয়েছেন, আর উনার সেই বরকতময় সম্মানিত নাম মুবারক ধরেই আপনারা ডাকুন যা আপনাদের জন্য দোয়া কবুল ও নাযাত লাভের উছীলা হবে। সুবাহানাল্লাহ! (পবিত্র ক্বওল শরীফ)
ঠিক একইভাবে বর্ণিত হয়েছে-
ولاهل البيت العظيم عليهم السلام الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরও অসংখ্য অগণিত সম্মানিত বরকতময় নাম তথা লক্বব মুবারক রয়েছেন, আর উনাদের সেই বরকতময় সম্মানিত লক্বব মুবারক ধরেই আপনারা ডাকুন যা আপনাদের জন্য দোয়া কবুল হওয়া ও নাযাত লাভের উছীলা হবে। সুবাহানাল্লাহ! (পবিত্র ক্বওল শরীফ)
মহান আল্লাহ পাক তিনি সবাইকে উনাদের বরকতময় লকব মুবারক আহবান ও দোয়া মুবারক করার তাওফীক নছীব করুন। আমীন!
-মুহম্মদ আব্দুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্বীন ইসলাম উনার মধ্যে সবকিছুরই ফায়সালা মুবারক রয়ে গেছে
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র যিকিরকারী উনাদের ফযীলত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১০)
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আইয বিন আমর বিন হিলাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৫)
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












