শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইবনে উবাই (২)

বিলাদত শরীফ: (তারিখ উল্লেখ নেই) বিছাল শরীফ: ১২ হিজরী (৬৩৩ খৃ:)
এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, সকাল ৬:২৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪৯
হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইবনে উবাই (২)

পিতার মুনাফিকী প্রকাশ:
বনু মুস্তালিক জিহাদের সময় এই উবাই বিন সুলুল বলেছিলো, মদীনা শরীফে ফিরে গেলে সম্মানিত ব্যক্তিরা ইতর ব্যক্তিদেরকে মদীনা শরীফ হতে বের করে দিবে। এই সময় তার পুত্র হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললেন, ‘মহান আল্লাহ পাক উনার কসম! সেই ইতর লোক এবং আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনিই সম্মানিত ব্যক্তি। আপনি যদি অনুমতি দান করেন, তাহলে আমি তাকে হত্যা করবো। অথচ খাযরাজ গোত্রের সকলেই জানে যে, তাদের মধ্যে কেউই আমার অপেক্ষা তার নিজ পিতার প্রতি অধিকতর সদ্ব্যবহার করে না। কিন্তু আমার আশঙ্কা হয় যে, আপনি অন্য কোন মুসলমান ব্যক্তিকে এই কাজের অনুমতি দান করেন এবং সে আদেশপ্রাপ্ত হয়ে আমার পিতাকে হত্যা করে। এই পরিপ্রেক্ষিতে আমার পিতার হত্যাকারীকে জীবিত অবস্থায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা আমার সহ্য নাও হতে পারে। সুতরাং আমি তাকে হত্যা করতে বাধ্য হবো। ফলে একজন কাফিরের জন্য একজন মুসলমানকে হত্যা করে ফেলবো এবং এজন্য আমাকে জাহান্নামে যেতে হবে। ’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার কথা শুনে ইরশাদ মুবারক করলেন, তার সাথে ভাল ব্যবহার করবেন। (ইছাবা)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করলেন, সে যতদিন আমাদের সাহচর্যে থাকবে, ততদিন তার সাথে সদয় ব্যবহার করবেন, যাতে লোকেরা এ কথা বলতে না পারে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সঙ্গীদেরকে হত্যা করেন। আপনার পিতার প্রতি সদ্ব্যবহার করুন এবং তার সাথে ভালভাবে জীবন যাপন করুন। (উসুদুল গাবা)
হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাৎ শেষ করে রাস্তায় এসে দাঁড়ালেন। পিতাকে আসতে দেখে উটের পিঠ থেকে নেমে তরবারি উঁচু করে ধরে বললেন, যতক্ষণ আপনি মুখ দিয়ে এ কথা উচ্চারণ না করবেন- “আমি ইতর এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অতি সম্মানিত” ততক্ষণ এ তরবারি কোষবদ্ধ হবে না। আপনি এখান থেকে এগোতে পারবেন না। পুত্রের মুখে এ কথা শুনে অবস্থা বেগতিক দেখে উবাই বিন সুলুল উচ্চারণ করলো, “আপনার ধ্বংস হোক! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত এবং আমি ইতর”। এরই মধ্যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে তাশরীফ মুবারক রাখলেন। পিতা-পুত্রের সংলাপ শুনতে পেয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে নির্দেশ দিলেন, তাকে ছেড়ে দিন। মহান আল্লাহ পাক উনার কসম! যতদিন সে আমাদের মধ্যে আছে আমরা তার সাথে ভাল ব্যবহার করবো। (তাবাকাত, হায়াতুছ ছাহাবা)
তাবুক জিহাদ থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মদীনা শরীফে ফেরার পর মুনাফিক সর্দার উবাই বিন সুলুল মারা যায়। (তাবাকাত)

পিতার মৃত্যুর পর:
যখন হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পিতা মুনাফিক সর্দার উবাই বিন সুলুলের মৃত্যু হয়, তখন হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরজী করলেন, আমাকে আপনার লেবাস মুবারক অর্থাৎ কোর্তা মুবারকটি দান করুন। ইহা দ্বারা আমি আমার পিতাকে কাফন দিবো। আপনি তার জানাযার নামায পড়াবেন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে উনার কোর্তা মুবারক দান করলেন এবং বললেন, গোসল ও অন্যান্য কাজ হতে অবসর হলে আমাকে সংবাদ দিবেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন তার জানাযার নামায পড়াবার জন্য অগ্রসর হলেন, তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললেন, মহান আল্লাহ পাক তিনি মুনাফিকদের জানাযা পড়াবার জন্য আপনাকে কি নিষেধ করেননি? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, মুনাফিকদের জন্য মাগফিরাত চাওয়া এবং না চাওয়া এ দুয়ের যে কোন একটির অধিকার আমাকে দেয়া হয়েছে। এই বলে তিনি তার জানাযা পড়ালেন। এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি কুরআন পাক উনার আয়াত শরীফ নাযিল করে ইরশাদ মুবারক করেন, আয় মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! ওদের (মুনাফিকদের) মধ্যে কারো মৃত্যু হলে আপনি কখনও তার জানাযার নামায পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। তারা তো মহান আল্লাহ পাক উনাকে ও উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে অস্বীকার করেছিলো এবং পাপাচারী অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এরপর হতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুনাফিকদের জানাযার নামায পড়া পরিত্যাগ করেন। (উসুদুল গাবা) (চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে