রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)

বিলাদত শরীফ: ৫৯১ খৃ: বিছাল শরীফ: ৩৩ হিজরী (৬৫৩ খৃ:) বয়স মুবারক: ৬৩ বছর
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ৬:০১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৫০
হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)

ফযীলত ও মর্যাদা:
হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পবিত্র হাদীছ শরীফ বর্ণনায় অত্যন্ত সতর্ক ছিলেন। উনার বর্ণিত হাদীছ শরীফের সংখ্যা ৮৪৮টি। বিশিষ্ট ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদের এক দল যেমন- হযরত আবু মূসা, হযরত আবু হুরায়রা, হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে উমর, হযরত ইমরান বিন হুসাইন, হযরত জাবির, হযরত আনাস, হযরত আবু উমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম প্রমুখ উনার নিকট থেকে হাদীছ শরীফ বর্ণনা করেছেন। প্রসিদ্ধ তাবেয়ীদের মধ্যে হযরত আলকামা, হযরত আসওয়াদ, হযরত মাসরূক, হযরত উবায়দা, হযরত আবু ওয়াছিলা, হযরত ক্বায়েস বিন আবী হাযিম, হযরত যির বিন হুবায়শ, হযরত রাবী’ বিন খুছায়ম, হযরত ত্বারিক বিন শিহাব, হযরত যায়েদ বিন ওহাব রহমতুল্লাহি আলাইহিম ও আরো অনেকে উনার নিকট থেকে হাদীছ শরীফ বর্ণনা করেছেন।
হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ইসলামী ফিক্বাহের (আইন), বিশেষত: হানাফী ফিক্বাহের অন্যতম প্রতিষ্ঠাতা বলে গণ্য করা হয়। কূফায় কাযী নিযুক্ত হওয়ার ফলে উনাকে এই বিষয়ে বিশেষ তৎপর হতে হয়েছিল। উনার ছাত্রদের মাধ্যমে ইমামে আ’যম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনার উপর উহার বিন্যাসের দায়িত্ব বর্তায়। তিনি তাত্ত্বিকভাবে না হলেও ব্যবহারিকভাবে ইজতিহাদের গোড়া পত্তন করেছিলেন। ইজতিহাদের দিশারীগণের তিনি অন্যতম ছিলেন। একবার সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিকট একদল কূফাবাসী হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উচ্চ প্রশংসা করছিলেন। উনাদের বক্তব্য শেষ হলে সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম বললেন, তোমাদের তুলনায় আমি উনার আরো বেশী প্রশংসা করি।
হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কূফায় পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ ও ফিক্বাহ শিক্ষা দিতেন। উনার শিক্ষালয়ে বহু শিক্ষার্থী উপস্থিত হতেন। উনার বিশিষ্ট ছাত্রদের মধ্যে হযরত আলকামা রহমতুল্লাহি আলাইহি উনার নাম বিশেষ উল্লেখযোগ্য। বলা হয় যে, উনার অনুসারীগণ কখন তিনি গৃহ হতে বের হবেন তার অপেক্ষায় থাকতেন। তিনি ওয়াজ-নছীহত ও বক্তৃতায় বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। অল্প কথায় সহজ ভাষায় বক্তব্য পেশ করার উনার অসাধারণ দক্ষতা ছিল।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চরিত্র মুবারক উনার মাধুর্যতা ও অন্যান্য সৎগুণাবলী মুবারক হযরত ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জীবনে বিশেষভাবে প্রতিফলিত হয়েছিল।
আবদুর রহমান ইবনে ইয়াযীদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আমরা হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট গিয়ে বললাম, আপনি আমাদেরকে এমন একজন লোকের সন্ধান দিন যিনি স্বভাব চরিত্র ও পথ নির্দেশে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটতম আদর্শ মুবারক, যাতে আমরা উনার নিকট হতে কিছু গ্রহণ করতে পারি। হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হেদায়াত, চরিত্র মাধুর্য এবং জীবন যাপন প্রণালীর সর্বশ্রেষ্ঠ অনুসারী। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে যাঁরা জীবিত আছেন উনারা জানেন যে নবী দরবারে হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মর্যাদা অতি উচ্চে। সুবহানাল্লাহ!
পারিবারিক জীবনে তিনি উনার আহলিয়া এবং সন্তান-সন্ততিকে অত্যন্ত মুহব্বত করতেন। গৃহে প্রবেশের পূর্বেই গলা খাঁকার দিতেন এবং উচ্চস্বরে কিছু বলতেন, যাতে গৃহবাসীরা উনার আগমন বার্তা জানতে পারে। উনার পোশাক ছিল অত্যন্ত সাধাসিধা। তিনি সাদা পোশাক ও সুগন্ধি পছন্দ করতেন।
সূত্রসমূহ: উসুদুল গাবা, সিয়ারু আ’লামিন নুবালা, কানযুল উম্মাল, হায়াতুছ ছাহাবা। (সমাপ্ত)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে