শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)

বিলাদত শরীফ: ৬০৮ খৃ: বিছাল শরীফ: ৭৪ হিজরী (৬৯৪ খৃ:) বয়স মুবারক: ৮৭ বছর।
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, সকাল ৭:০৩
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)

ফযীলত ও মর্যাদা:
আইউব ইবনে ওয়াইল আর-রাসিবী বলেন, একদিন হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাতে চার হাজার দিরহাম ও একটি মখমলের চাদর আসলো। পরদিন বর্ণনাকারী তিনি হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দেখলেন, বাজার থেকে উনার সওয়ারী পশুর জন্য বাকিতে (কর্জ করে) খাদ্য কিনছেন। ইবনে ওয়াইল তখনই হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বাড়ীতে গিয়ে উনার পরিবারের লোকদের জিজ্ঞাসা করলেন, গতকালই কি হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাতে চার হাজার দিরহাম ও একটি মখমলের চাদর আসেনি? উনারা বললেন, হ্যাঁ; ইবনে ওয়াইল বললেন, আজ আমি উনাকে বাজার থেকে বাকিতে পশুর জন্য খাদ্য ক্রয় করতে দেখলাম। উনারা বললেন, সেগুলো তো তিনি রাত পোহানোর আগেই বিলিয়ে দিয়েছেন। তারপর সেই চাদরটি কাঁধে করে বাইরে গেলেন, যখন বাড়ী ফিরলেন; দেখা গেল সেটিও নেই। জিজ্ঞাসা করলে বললেন, ফকীরদের দান করে দিয়েছি। এ কথা শুনে ইবনে ওয়াইল হাতে আওয়াজ দিতে দিতে বাজারের দিকে ছুটলেন এবং একটি উঁচু স্থানে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওহে ব্যবসায়ী সম্প্রদায়! তোমরা দুনিয়া দিয়ে কি করবে? এই যে হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাতে চার হাজার দিরহাম আসলো, আর তিনি সেগুলি বিলিয়ে দিলেন। আর সকাল বেলা ধার-কর্জ করে পশুর জন্য খাদ্য কিনলেন।
হযরত নাফে’ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি প্রত্যেক রাত্রে উনার গৃহবাসী সকলকে খাদ্য গ্রহণের জন্য (একস্থানে) একত্র করতেন। তিনি আরো বলেন, কোন কোন সময় মিসকীনের হাঁক শুনতে পেলে তিনি স্বয়ং দাঁড়িয়ে উঠে গোশত ও রুটি মিসকীনকে দান করতেন। এভাবে খাদ্য শেষ হয়ে যেত। আমি যদি ইহা থেকে আলাদা করে কিছু উনার জন্য রেখে দিতাম, তা তিনি খেয়ে নিতেন। অতঃপর সকালে রোযাদার হিসাবে গাত্রোত্থান করতেন। (ইবনে সা’দ, হায়াতুছ ছাহাবা)
হযরত নাফে’ রহমতুল্লাহি আলাইহি আরো বর্ণনা করেন, একবার হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি অসুস্থ হলেন। উনার জন্য এক দিরহাম দিয়ে এক ঝুড়ি আঙ্গুর ক্রয় করা হলো। এ সময় একজন মিসকীন উপস্থিত হলো। তিনি বললেন, ইহা মিসকীনকে দিয়ে দাও। তার পেছনে একজন লোক এসে এক দিরহাম দিয়ে উক্ত আঙ্গুর তার নিকট থেকে ক্রয় করে নিলো। সেই ব্যক্তি উক্ত আঙ্গুরের ঝুড়ি হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হাদিয়া দিয়ে চলে গেল। তৎপর উনার নিকট অপর এক মিসকীন আসলো। তিনি বললেন, আঙ্গুরের ঝুড়িটি মিসকীনকে দিয়ে দাও। উহা তাকে দিয়ে দেয়া হলে, অপর এক ব্যক্তি এসে উক্ত ঝুড়িটি মিসকীন থেকে এক দিরহাম দিয়ে ক্রয় করে হযরত আবদুল্লাহ বিন উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হাদিয়া দিলেন। পুনরায় একজন মিসকীন আসলে তা তিনি পুনরায় সেই মিসকীনকে দিয়ে দিতে বললেন। ইহা দিয়ে দেয়া হলে, পূর্বের ন্যায় অপর এক ব্যক্তি এক দিরহাম দিয়ে তা খরিদ করে উনাকে হাদিয়া দিতে চাইলেন। কিন্তু তিনি এবার ঝুড়িটি গ্রহণ করলেন না। যদি তিনি জানতেন যে, ঝুড়িটি পুনরায় গ্রহণ করা হয়েছে, তা থেকে তিনি কিছুই খেতেন না। (হিলইয়া)
অন্য বর্ণনায় আছে, হযরত নাফে’ রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি অসুস্থ অবস্থায় আঙ্গুর খেতে ইচ্ছা প্রকাশ করলে আমি এক দিরহাম দিয়ে এক ঝুড়ি আঙ্গুর ক্রয় করলাম। আমি তা উনার হাতে দিলাম। অতঃপর উপরের বর্ণনা অনুযায়ী মিসকীন আসতে থাকলে, আমি তৃতীয় বা চতুর্থ বারে বললাম; তোমার সর্বনাশ হোক! তোমার লজ্জা হয় না? আমি তার নিকট থেকে এক দিরহামে তা ক্রয় করে উনাকে দিলাম। অতঃপর তা তিনি খেলেন। (তবারানী, হায়াতুছ ছাহাবা)
হযরত নাফে’ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, যে সকল স্থানে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নামায পড়েছেন হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সেই স্মৃতিচিহ্নসমূহ অনুসরণ করতেন। এমনকি যেখানে কোন গাছের তলায় বিশ্রাম নিয়েছেন, সেখানে হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু নেমে সে বৃক্ষের গোড়ায় পানি ঢালতেন, যেন ইহা শুষ্ক হয়ে না যায়। (ইবনে আসাকির)
তিনি আরো বলেন, যদি তুমি হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার প্রতি লক্ষ্য করতে, কিভাবে তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্মৃতিচিহ্নসমূহ অনুসরণ করেছেন, তুমি বলতে ইনি একজন পাগল। (হিলইয়া)
মুজাহিদ বলেন, আমরা হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সঙ্গে সফর করছিলাম। তিনি একটি স্থানের নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ উক্ত স্থানকে পাশ কেটে (ভিন্ন রাস্তায়) গেলেন। উনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এরূপ কেন করলেন? তিনি বললেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুরূপ করতে দেখেছি। সেজন্য আমি অনুরূপ করেছি। (আহমদ) (অসমাপ্ত)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে