রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জীবনী মুবারক

হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)

বিলাদত শরীফ: হিজরীপূর্ব ৪৩ সন। (শামসীপূর্ব ৫৫ সন) বিছাল শরীফ: ৩২ হিজরী। বয়স মুবারক: ৭৫ বছর।
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, রাত ২:৩৮
হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)

ফযীলত ও মর্যাদা:
আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি একটি ঘটনা বর্ণনা প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণনা করেন, হযরত আবদুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আসমান ও যমীনের বিশ্বাস ভাজন ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত সৎ ও পবিত্র স্বভাবের অধিকারী ছিলেন। ইসলাম পূর্ব যুগেই তিনি মদ্যপান হতে নিজেকে বিরত রেখেছিলেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বেমেছাল অকুন্ঠচিত্ত মুহব্বত, নিসবত-কুরবত মুবারক হাছিলে সীমাহীন কোশেশ, বেনযীর আনুগত্যতা, তাক্বওয়া-পরহেযগারী, চরম সত্যবাদিতা, সদাচার, অমায়িক, দানশীলতা, আত্মত্যাগ, প্রতিশ্রুতি রক্ষা, আমানতদারী, বিনয়, কোমলতা, রুগ্নের সেবা, সৎ সাহস ইত্যাদি ছিল হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। তিনি “আশারায়ে মুবাশশারাহ” অর্থাৎ “বেহেশ্তের সুসংবাদপ্রাপ্ত ১০ জন” উনাদের একজন, মজলিসে শূরা উনার ৬ জনের একজন, বদরী ছাহাবী উনাদের একজন এবং সর্বপ্রথম দ্বীন ইসলাম গ্রহণকারী ৮ জনের একজন ছিলেন। (সিয়ারু আ’লামিন নুবালা)
হযরত শো’বা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একবার হযরত আবদুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি (মেহমানের জন্য) খানা নিয়ে উপস্থিত হলেন। আমার মনে হলো, তখন তিনি রোযাদার ছিলেন। অতঃপর তিনি বললেন, আসাদুল্লাহি ওয়া আসাদু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুশ শুহাদা, হযরত হামযাহ আলাইহিস সালাম তিনি শহীদ হয়ে গেছেন, উনাকে আমরা ভালভাবে কাপড় দিয়ে (জিহাদের ক্ষেত্রে কাপড়ের অভাবে) দাফনও করতে পারিনি, অথচ তিনি আমার চেয়ে উত্তম ছিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিও শহীদ হয়ে গেছেন, তিনিও আমার চেয়ে উত্তম ছিলেন। উনাকেও জিহাদের ক্ষেত্রে কাপড়ের অভাবে আমরা ভালভাবে কাপড় দিয়ে দাফন করতে পারিনি। যে সমস্ত বিপদ-আপদ আমাদের উপর আপতিত হওয়ার ছিল, সেসব আপতিত হয়ে গেছে। (বর্ণনাকারী) হযরত শো’বা রহমতুল্লাহি আলাইহি বলেন, অথবা তিনি বলেছেন, আমাদের যা পাওয়ার ছিল, সে সব নিয়ামত আমরা পেয়েছি। অতঃপর হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, আমি ভয় করছি, আমাদের পার্থিব আকাঙ্খাসমূহ খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছে। হযরত শো’বা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি মনে করি, অতঃপর তিনি আর খাবার খাননি। (হিলইয়াতুল আওলিয়া)
হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন পবিত্র মক্কা শরীফে আসতেন, যে বাড়ী থেকে তিনি পবিত্র মদীনা শরীফে হিজরত মুবারক করেছিলেন, সে বাড়ীতে অবস্থান করতে তিনি অপছন্দ করতেন। জাহেলিয়ার যুগে হিজরতের পূর্ব পর্যন্ত তিনি এ বাড়ীতে বসবাস করেছিলেন। (ইবনে সা’দ)
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একবার আমরা খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সঙ্গে বসা ছিলাম। তিনি বললেন, আপনি কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে কোন হাদীছ শরীফ শুনেছেন, যাতে তিনি এমন কোন নির্দেশ মুবারক দিয়েছেন যে, কোন ব্যক্তি যদি তার নামাযে কিছু ভুলে যায়, তখন কিভাবে সে নামায পড়বে? আমি বললাম, না, আমি এমন কিছু শুনিনি। তবে হে আমীরুল মু’মিনীন! আপনিও কি এ বিষয়ে কিছু শুনেননি? তিনি বললেন, না, আমিও শুনিনি। এমন সময় হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমাদের মধ্যে আগমন করলেন। তিনি আমাদের আলোচনার বিষয় জানতে চাইলেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনাকে এ বিষয়ে অবগত করলেন। হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, আমি কিন্তু এ বিষয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক শুনেছি। অতঃপর সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন, আপনি আমাদের মধ্যে সৎ ও ন্যায়পরায়ন ব্যক্তিত্ব, আপনি কি শুনেছেন? তিনি বললেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইরশাদ মুবারক করতে শুনেছি, যদি তোমাদের কেউ তার নামাযে (কিছু) ভুলে যায়, এমনকি সে বলতে না পারে কম পড়েছে, না বেশি পড়েছে, যদি তার সন্দেহ এক এবং দুই উনার মধ্যে থাকে, তবে সে ধরে নিবে এক (রাকাআত) পড়েছে। যদি সন্দেহ দুই এবং তিনের মধ্যে থাকে, তবে সে ধরে নিবে দুই (রাকাআত) পড়েছে। আর যদি সন্দেহ তিন এবং চারের মধ্যে থাকে, তবে সে ধরে নিবে সে তিন (রাকাআত) পড়েছে, যে পর্যন্ত তার ধারণা (সন্দেহ) বেশির প্রতি হয়। অতঃপর শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বে দুই সিজদা দিবে। (সিয়ারু আ’লামিন নুবালা, আহমদ শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ) (চলবে)

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে