ছবি নয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডির দাবীতে দেশব্যাপী পর্দানশীন নারীদের আন্দোলন অব্যাহত:
হবিগঞ্জ, পাবনা, ফেনী, নরসিংদীর পর জয়পুরহাটেও পর্দানশীন নারীদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
, ০৩ রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
এনআইডিতে (জাতীয় পরিচয়পত্র) মুখচ্ছবি বাধ্যতামূলক না করার দাবিতে আরও একাধিক জেলায় সংবাদ সম্মেলন করেছেন পর্দানশীন নারীরা।
সংবাদাতারা জানিয়েছেন গত ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) হবিগঞ্জ জেলা সদর জজকোর্টের সামনে পর্দানশীন নারীগণ সংবাদ সম্মেলন শেষে শিক্ষা অফিসার এবং নির্বাচন অফিসার বরাবর স্বারকলিপি জমা দেন।
ফেনী জেলা সদর শহীদ মিনারের সামনেও একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং নির্বাচন অফিসে স্বারকলিপি জমা দেয়া হয়।
পাবনা জেলা সদর লতিফ টাওয়ারের সামনেও এনআইডিতে ছবির বদলে ফিঙ্গারপ্রিন্ট চালুর দাবিতে সমাবেশের খবর জানিয়েছেন আমাদের সংবাদদাতা। এখানে তারাও নির্বাচন ও শিক্ষা অফিসার বরাবর স্বারকলিপি জমা দেন।
নরসিংদী জেলা সদর উপজেলার সামনে সংবাদ সম্মেলন শেষে ডিসি অফিসসহ নির্বাচন অফিস এবং শিক্ষা অফিসার বরাবর সরাসরি স্বারকলিপি জমা দিয়েছেন পর্দানশীন নারীগণ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জয়পুরহাট জেলা সদর ডিসি অফিসের সামনে সমাবেশ প্রতিবাদ সমাবেশ করেছেন শতাধিক পর্দানশীন নারী। সমাবেশ শেষে তারা পরে নির্বাচন অফিস, জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক বরাবর সরাসরি স্বারকলিপি জমা দেন।
এ সকল সমাবেশে পর্দানশীন নারীরা অভিযোগ করে বলেন, ইসির কিছু কর্মকর্তা শুধু মুখচ্ছবির অজুহাতে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছেন, যা একধরনের মানবতাবিরোধী অপরাধ। এতে পর্দানশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বাংলাদেশে শতকরা ৯৮ ভাগ মানুষ মুসলমান। তারপরও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দানশীন নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। পরিপূর্ণ পর্দা করার কারণে সরকারি-বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন তারা। পর্দানশীন নারীদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে।
পর্দানশীন নারীরা এত দিন তাদের কষ্টের কথাগুলো বলতে পারেননি। তবে পরিস্থিতি বর্তমানে এমন দাঁড়িয়েছে, পর্দানশীন নারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা আর চুপ থাকতে পারছেন না। তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। তাদের কষ্টের কথাগুলো সবাইকে জানাতে। অসংখ্য পর্দানশীন নারী এখনো জাতীয় পরিচয়পত্র পাননি। এসব নারীর পিতা-মাতা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তা সত্তে¦ও শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বাংলাদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়ে আসছেন।
সমাবেশে অংশ নেয়া নারীরা বলেন, গত ১৬ বছর ধরে জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধু মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে। শিক্ষা একটি মৌলিক অধিকার। মুখচ্ছবির অজুহাত দিয়ে সেসব নারীর এই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। নারীরা বেপর্দা হলে শিক্ষা পাবে, নয়তো পাবে না- এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে।
বক্তারা বলেন, একজন নারী ছবি তুললে দুটি গুনাহ হয়; একটি ছবি তোলার গুনাহ, অন্যটি বেপর্দা হওয়ার গুনাহ। আবার ওই ছবিটি পরবর্তী সময়ে যতজন বেগানা পুরুষ দেখবে, বেপর্দা হওয়ার গুনাহ তত বাড়তেই থাকবে। এমনকি মৃত্যুর পরও ওই ছবির কারণে বেপর্দার গুনাহ জারি থাকবে। পর্দানশীন নারীরা সেই গুনাহ থেকে বাঁচতে চান। কিন্তু বর্তমানে রাষ্ট্রে মৌলিক অধিকার আটকে রেখে পর্দানশীন নারীদের গুনাহ করতে বাধ্য করা হচ্ছে, যা তার ধর্মীয় বা দ্বীনি অধিকারের লঙ্ঘন।
কর্মসূচি থেকে পর্দানশীন নারীদের পক্ষে কয়েকটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- ১৬ বছর ধরে যেসব সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে, তাদের বিচারের আওতায় আনা; পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণœ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা; সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা। এবং পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখা।
এ সকল সমাবেশে দেশের বিপুল সংখ্যক পর্দানশীন মুসলিম নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পর্দানশীন নারীদের এই দাবির সাথে সহমত পোষণ করে তাদের দাবিকে বাস্তবায়নের দাবি করেছেন দেশের আপামর দ্বীনদার জনতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












