হংকংয়ে ১৪০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত, বহু এলাকা প্লাবিত
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
চীনের হংকংয়ে ১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ঘনবসতিপূর্ণ অঞ্চলটিতে বন্যা দেখা দিয়েছে। গতকাল জুমুয়াবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, চরম খারাপ আবহাওয়ার জন্য স্কুল-অফিস বন্ধ রেখেছিলো হংকং কর্তৃপক্ষ। কর্মীদের বাড়ি থেকেই কাজ করার জন্য বলা হয়েছে। অতিবৃষ্টির জেরে হংকংয়ের বহু এলাকা প্লাবিত হয়েছে। রাস্তা, শপিং মল ও মেট্রো স্টেশন পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে।
শহরটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, গতকাল জুমুয়াবার মধ্যরাত পর্যন্ত ঘণ্টায় ১৫৮.এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ অঞ্চলে ১৮৮৪ সালে রেকর্ড গণনা শুরুর পর থেকে এটি সর্বোচ্চ।
সংস্থাটি বলছে, আরও বৃষ্টিতে বন্যার সৃষ্টি হবে। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং বাড়িঘর প্লাবিত হলে তাদের সরিয়ে নিতে হবে।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেছে, ‘বন্যা নিয়ে আমি সতর্ক অবস্থানে আছি। সংশ্লিষ্ট সব কয়েকটি বিভাগকে তৈরি করে রাখা হয়েছে।’
ঝড়ের সর্বোচ্চ সতর্কতা (ব্ল্যাক) জারি করে আবহাওয়া ব্যুরো বলেছে, চরম পরিস্থিতি গতকাল জুমুয়াবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিলো।
আলজাজিরা জানিয়েছে, গত সপ্তাহে তাইওয়ানে তা-ব চালায় টাইফুন হাইকুই। পরে এটি হংকং প্রণালী ও চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। গত মঙ্গলবার এটি ফুজিয়ানা পাড়ি দেয়। পর্যবেক্ষকরা বলছে, হাইকুইয়ে সৃষ্ট নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
অপরদিকে, সাইক্লোনের তা-বে ল-ভ- ব্রাজিলের একাংশ। প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪০ জনে। এখনও নিখোঁজ ৯ বাসিন্দা। গৃহহীন হয়ে পড়েছে আড়াই হাজারের কাছাকাছি।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আশঙ্কা, বাড়তে পারে মৃতের সংখ্যা। কারণ, দুর্গত এলাকাগুলোয় এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা।
গত সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ৬০টি শহর তছনছ হয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রিও গ্রান্দে দো সুল প্রদেশের অবস্থা। সেখান থেকে ৩ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। মুকুম শহরের একটি বাড়ি থেকেই মিলেছে ১৫ সদস্যের মরদেহ। আকস্মিক বন্যার কারণে পুরোপুরি ডুবে যায় বাড়িটি।
দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ৯৫ লাখ বাসিন্দা বন্যা-ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। চলতি বছর ব্রাজিলের সাও পাওলোয় বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












