সয়াবিন তেলের বাজারে আবার কৃত্রিম সংকটের অভিযোগ
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশের ভোজ্যতেল বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, কিছু সিন্ডিকেট, অসৎ ব্যবসায়ী এবং আমদানিকারক কর্পোরেট প্রতিষ্ঠান কৃত্রিম সংকট তৈরি করে অনৈতিক মুনাফা অর্জনের চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ, টি কে গ্রুপ, মেঘনা গ্রুপ ও আবুল খায়ের গ্রুপ সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও জ্বালানি তেলের দাম বেড়েছে এবং ডলার সংকটের অজুহাত দেখিয়ে স্থানীয় বাজারে দাম বাড়ানো হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সয়াবিন তেলের দাম বৃদ্ধির কোনও বৈধ কারণ নেই। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নিজে বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।
পাইকারি ও খুচরা বাজারে অসৎ ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন। বেসরকারি ভোক্তা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানিয়েছে, বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৭০ টাকা হলেও খুচরা বাজারে তা ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ১৮৫ টাকার খোলা সয়াবিন ও ১৬২ টাকার পাম অয়েলের দামও বেড়ে গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ভোজ্যতেলের বাজার অস্থিরতার মূল কারণ হলো সরবরাহ চেইন সিন্ডিকেট। শীর্ষ কয়েকটি কর্পোরেট গ্রুপ আমদানি, পরিশোধন ও বিপণন নিয়ন্ত্রণ করে বাজারে ইচ্ছাকৃত সরবরাহ কমিয়ে দিচ্ছে। বোতলজাত ও খোলা তেলের কৃত্রিম সংকট তৈরি করে খুচরা বাজারে প্রতি লিটারে ৩০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত দাম না মেনে অসৎ ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো সয়াবিন ও পাম অয়েল বিক্রি করছেন। বৈশি^ক পরিস্থিতি ও ডলারের মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে কোম্পানিগুলো সরবরাহ কমিয়েছে। তদারকির ঘাটতি এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অসৎ চক্র বারবার বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পর সরবরাহ সংকট, সিন্ডিকেটের কারসাজি এবং ডিলার পর্যায়ে কৃত্রিম অভাবের কারণে হঠাৎ সয়াবিন তেলের বাজার অস্থির হয়েছে। বোতলজাত তেল উধাও হওয়ায় খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কিছু অসৎ ব্যবসায়ী দাম আরও বাড়ানোর জন্য সরবরাহ কমিয়ে দিয়েছে, ফলে প্রতি লিটারে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ক্রেতাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












