স্যুটকেসে মিলল নারীর লাশ, পুরোনো প্রেসক্রিপশন সন্ধান দিল খুনিদের
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মহাসড়কের পাশে খালের পানিতে ভাসছিল একটি স্যুটকেস। ঘটনাস্থলে গিয়ে ওই স্যুটকেস উদ্ধার করে পাড়ে আনে পুলিশ। স্যুটকেস খুলতেই দেখা যায়, ভেতরে একটি বড় বস্তা। বস্তার মুখ খোলার পর বেরিয়ে আসে এক তরুণীর লাশ। সঙ্গে ছিল পাঁচটি ইট। শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন।
ঘটনাটি ২০২০ সালের ৯ নভেম্বর ভোরের। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরের গঙ্গাশ্রম এলাকার ওই খাল থেকে উদ্ধার হওয়া লাশটির পরিচয় তখন অজানা। কে এই তরুণী, কেন তাকে হত্যা করা হয়েছে, কীভাবে তার লাশ সেখানে এল-কোনো প্রশ্নের উত্তরই ছিল না তদন্তকারীদের কাছে।
তদন্তের শুরুতে দেশের বিভিন্ন থানায় তালিকাভুক্ত নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করে লাশের পরিচয় খোঁজার চেষ্টা করে পুলিশ। কিন্তু কোনো মিল পাওয়া যায়নি। পরে মামলার তদন্তভার যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে। সেখান থেকেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে হত্যার নেপথ্যের গল্প।
তদন্তের মোড় ঘোরানো প্রেসক্রিপশন
তদন্ত শুরুর পর পিবিআইয়ের কর্মকর্তাদের নজরে আসে স্যুটকেসের ভেতরে পাওয়া কয়েকটি পুরোনো প্রেসক্রিপশন। শুরুতে এগুলোকে গুরুত্বপূর্ণ আলামত বলে মনে করা হয়নি। কিন্তু তদন্ত যত আগায়, প্রেসক্রিপশনের গুরুত্ব বাড়তে থাকে। প্রেসক্রিপশনের তথ্য যাচাই করতে গিয়ে ঘুরে যায় তদন্তের মোড়।
এ পর্যায়ে তদন্তকারীরা একটি নাম-ঠিকানা খুঁজে পান। সেটার সূত্র ধরে তদন্ত দল ময়মনসিংহ শহরের একটি আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। সেখানেই মেলে খুনের প্রকৃত কারণ, নিহত ব্যক্তির নাম-পরিচয়।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, নিহত তরুণীর নাম সাবিনা। বয়স ২১ বছর। বাড়ি ময়মনসিংহে। তিনি শহরের ওই ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতেন। ফ্ল্যাটটির বাসিন্দা ছিলেন আবুল খায়ের জাকির হোসেন ও তার স্ত্রী রিফাত জেসমিন জেসি।
কয়েক বছর ধরে সাবিনা ওই বাসায় কাজ করতেন। তদন্তে উঠে আসে, জাকির-রিফাত দম্পতি তাকে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে বস্তা ও স্যুটকেসে ভরে খালে ফেলে আসেন। সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের অবস্থানের তথ্য-উপাত্ত এবং উদ্ধার হওয়া আলামতের তথ্য মিলিয়ে তদন্তকারীরা এ বিষয়ে নিশ্চিত হন।
পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ার পর ২০২১ সালের ২৭ জানুয়ারি জাকির-রিফাত দম্পতিকে গ্রেপ্তার করে পিবিআই। এরপর ওই দম্পতি সাবিনা হত্যার পেছনের গল্প পুলিশকে জানান।
তদন্তসংশ্লিষ্ট নথি অনুযায়ী, ২০২০ সালের ৮ নভেম্বর সকালে অসুস্থতার কারণে সময়মতো ঘুম থেকে উঠতে পারেননি সাবিনা। এতে ক্ষুব্ধ হন গৃহকর্ত্রী রিফাত। তিনি সাবিনাকে মারধর করেন। চুল ধরে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে সাবিনার মাথা ঘরের দেয়ালে ঠুকে দেন রিফাত। নির্যাতনের একপর্যায়ে সাবিনার মৃত্যু হয়।
ঘটনার সময় জাকির বাসায় ছিলেন না। পরে বাসায় ফিরে স্ত্রী রিফাতের কাছ থেকে পুরো ঘটনা শোনেন। এরপর দুজন মিলে হত্যার ঘটনা গোপন রাখার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে লাশ গুম করার পরিকল্পনাও করেন।
পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, সাবিনার লাশ শুরুতে একটি বস্তার ভরে রাখা হয়। পানিতে ফেলে দেওয়ার পর লাশ যাতে ভেসে না ওঠে, এ জন্য ওই বস্তায় পাঁচটি ইট ঢ়ুকিয়ে দেওয়া হয়। পরে লাশ ভরা বস্তাটি একটি পুরোনো স্যুটকেসে রাখা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












