স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না -আমিনুল হক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না। স্বৈরাচার শেখ হাসিনার ১৭ বছরে যে স্বৈরাচারী ভূমিকায় দুঃশাসন করেছিলেন, সেই দুঃশাসন থেকে বাংলাদেশের ছাত্র ও জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন শুধু কোটা সংস্কারের জন্য নয়, ভাত, কাপড় ও গণতন্ত্র অধিকারের জন্য আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।
এসময় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, স্বৈরাচারী সরকার সারা বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ করে দিয়েছিল এবং প্রত্যেকটা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। কথা বলতে গেলেই মানুষের মুখ চেপে ধরেছিল। একটা স্বাধীন-সার্বভৌম দেশ এভাবে চলতে পারে না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা ঘৃণা জানাই শেখ হাসিনা সরকার এবং তার সহযোগীদের। একই সঙ্গে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।