স্পেনে বন্যা: ৮ ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টি
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে স্পেন। বন্যায় কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু হয়েছে। কেবল ভ্যালেন্সিয়াতেই ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করছে। এই দুর্যোগ মোকাবিলায় স্পেনের সহস্রাধিক সেনা সদস্য, আঞ্চলিক ও স্থানীয় জরুরি পরিষেবা কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
আবহাওয়াবিদরা বলছে, মঙ্গলবার ভ্যালেন্সিয়ার কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার বলেছে, পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভবন ও সেতু ভেসে গেছে। ভারী বর্ষণে এখনও দেশটির পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চল বিপর্যস্ত। উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করতে কাজ করছে। গত কয়েক দিনে ১২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযানে অংশ নিলেও বৃষ্টির কারণে তারা ব্যর্থ হয়েছে।
স্প্যানিশ আবহাওয়া সংস্থা এইমেটের তথ্যমতে ভ্যালেন্সিয়ার নিকটবর্তী চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের জন্য আরও বৃষ্টির সতর্কতা জারি করা হয়।
বন্যাকবলিত এলাকায়, শত শত লোক অস্থায়ী বাসস্থানে আশ্রয় নিচ্ছে। পাশাপাশি রাস্তা পরিষ্কার এবং বাড়িঘর ও ব্যবসা পুনরুদ্ধারের জন্য কাজ শুরু করছে। ভ্যালেন্সিয়ার সঙ্গে স্পেনের বাকি অংশের সংযোগকারী অনেক রাস্তা এবং রেল নেটওয়ার্ক এখনো বিচ্ছিন্ন রয়েছে।
পানিচ্ছ্বাসে এলাকাজুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়িগুলো পানির তোড়ে ভেসে গিয়েছে, গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের লাইন ভেঙে গেছে। বন্যায় স্পেনের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
............................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)