স্পেনে দাবানল, পালাচ্ছে হাজার হাজার লোক
, ০৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২১ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৬ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
স্পেনের ক্যানারি আইল্যান্ডের টেনেরিফে স্মরণকালের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। আগুন থেকে রক্ষা করতে হাজার হাজার লোককে সরিয়ে নেয়া হচ্ছে।
ক্যানারি আইল্যান্ডস জরুরি সার্ভিস জানিয়েছে, গত শনিবার বিকেল নাগাদ ২৬ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। আর গত জুমুয়াবার সরিয়ে নেয়া হয়েছিল সাড়ে চার হাজার লোককে। আগুনে ১১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আটলান্টিক মহাসাগরের এই দ্বীপে প্রায় ১০ লাখ লোক বাস করে। এটি অন্যতম পর্যটন কেন্দ্র। স্থানটি মরক্কো থেকে ৬০ মাইল দূরে।
গত শনিবার আগুনের শিখা অনেক দূর থেকে দেখা যেতে থাকে। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ফেলতে দেখা যায়। ইতোমধ্যেই প্রায় ৫,০০০ হেক্টর (১২ হাজার একর) এলাকা পুড়ে গেছে।
ক্যানারি আইল্যান্ডসে এ ধরনের আগুন আগে কখনো লাগেনি। টেনেরিফ কাউন্সিল সভাপতি রোসা ড্যাভিলা বলেছে, তার প্রথম কাজ অগ্রাধিকার লোকজনকে রক্ষা করা।
মূল স্প্যানিশ ভূখ-ের মতো গত কয়েক বছর ধরে এখানেও খরা চলছিল। সাম্প্রতিক বছরগুলোতে গড় বৃষ্টিও কম হচ্ছিল। বিশেষজ্ঞরা এটিকে পানিবায়ু পরিবর্তন-জনিত সমস্যা হিসেবে অভিহিত করেছে।
ইউরোপে সাধারণত প্রচণ্ড গরম আর শুষ্ক আবহাওয়ায় দাবানলের সৃষ্টি হয়ে থাকে। কানাডার বর্তমান আগুনও একই কারণে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইউরোপের কয়েকটি স্থানেও দাবানল দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)