নতুন আইন আসছে:
সৌদিতে সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরব বিদেশিদের জন্য সম্পত্তির মালিকানা আইন শিথিল করার পরিকল্পনা করছে।
অর্থনীতিতে বৈচিত্র্য আনার কৌশলের অংশ হিসেবে সৌদি আরব তার আবাসন খাতে বিনিয়োগ আকর্ষণ করতে চায়। এ প্রচেষ্টার অংশ হিসেবে এখন দেশটি নতুন আইন করতে যাচ্ছে।
সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান আবদুল্লাহ আলহাম্মাদ বলেন, নতুন আইন আসছে। আইনটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অল্প সময়ের মধ্যে আইনটির বিষয়ে সবাইকে জানানো হবে। নতুন আইনে সৌদি আরবে সব ধরনের ভূসম্পত্তি কেনার অনুমতি পাবেন বিদেশিরা।
বিদেশিদের সম্পত্তি কেনার বিষয়ে ২০২১ সালে একটি নির্দেশনা জারি করেছিল সৌদি আরব। এ নির্দেশনায় সৌদির নাগরিক নন, এমন ব্যক্তিসহ দেশটিতে থাকা বৈধ বাসিন্দাদের শর্ত সাপেক্ষে একক সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হয়েছিল।
আগের আইনে সৌদির পবিত্র শহরগুলোতে বিদেশিদের সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আরইজিএর প্রধান আবদুল্লাহ আলহাম্মাদ বলেন, নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, পবিত্র মক্কা-মদিনাসহ সৌদি আরবের সব জায়গায় বিদেশিরা সম্পত্তির মালিক হতে পারবেন।
সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি নতুন যে আইনটির কথা বলছে, তা কার্যকর হলে দেশটি প্রবাসী ও বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগের একটি গন্তব্য হয়ে উঠতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)