সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জরিমানার কবলে তুর্কি মন্ত্রী
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তুরস্কের পরিবহনমন্ত্রীকে জরিমানা করা হয়েছে। তুর্কি এক্সিলারেট হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিওটি পোস্ট করেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানায়, গত রোববার পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আঙ্কারার পার্শ্ববর্তী একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকসঙ্গীত ও প্রেসিডেন্ট এরদোগানের বক্তৃতার কিছু অংশ শুনতে দেখা যায়।
ভিডিওর বিভিন্ন দৃশ্যে গাড়ির গতি স্পিডো মিটারে দেখা যায়। তুরস্কের মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ১৪০ কিলোমিটার হলেও মন্ত্রীর গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিলো।
কয়েক ঘণ্টা পর ভিডিওটি আবারো পোস্ট করে মন্ত্রী উরালোগলু জানান, গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোয় তিনি জরিমানা গুনেছেন।
তার দাবি, ‘আমি আঙ্কারা-নিগদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম। এ সময় অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে দিয়েছি। ’
তিনি জরিমানার চালানের একটি কপিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা জরিমানা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধে ছয় দিনে আমেরিকার খরচ ১১ বিলিয়ন ডলারের বেশি -ড্রাম্প প্রশাসন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখলো সন্ত্রাসী ইসরায়েল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ ৩ যোদ্ধাদের সাহসিকতার কারণেই দখলদারদের সামরিক যান পুড়ে ছারখার হওয়ার এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি।
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গোয়েন্দা সদরদপ্তর ও বিমানঘাঁটিতে হামলা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)