সীমান্তে খুঁটি স্থাপনের বারংবার চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
লালমনিরহাট সংবাদদাতা:
পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের কড়া প্রতিবাদ ও কঠোর অবস্থানের মুখে সেই খুঁটি তুলে নিতে বাধ্য হয়েছেন তারা।
গত বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল নিয়মবহির্ভূতভাবে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দলের নজরে এলে তাৎক্ষণিকভাবে এর তীব্র আপত্তি জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় অবস্থানের মুখে পরিস্থিতি সামাল দিতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হয় এবং স্থাপিত খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেয়।
তবে গতকাল জুমুয়াবার (২২ মে) বিকেল থেকে দহগ্রাম সীমান্তে বিএসএফ আবারও খুঁটি স্থাপনের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এতে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সীমান্তে বিএসএফ প্রায়ই এ ধরনের বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে থাকে। তবে বিজিবির টহল দলের সদস্যরা কড়া প্রতিবাদ জানালে তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হন।
দহগ্রাম এলাকায় বর্তমানে বিএসএফ আবারও এ ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)