আবাহাওয়া:
সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা
, ২৮শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ তাসি, ১৩৯০ শামসী সন , ২০ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আবহাওয়া
প্রাকৃতিকভাবে শীত বিদায় না নিলেও গরম বাড়ছে ক্রমে। এর মধ্যে আবার ঝড়-বৃষ্টি আসছে। আপাতত দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গত ২৪ ঘণ্টায় বেশিরভাগ স্থানে তাপমাত্রা বেড়েছে। একদিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে দু-একটি স্থানে তাপমাত্রা কমেছেও।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘ফেব্রুয়ারি শেষ মানে আমাদের আবহাওয়ার ভাষায় শীতকাল শেষ। এখন শীত বিদায় বিদায় অবস্থা। বাতাসের ধরন এখনও পরিবর্তন হয়নি। এখন শীতের অনুভূতি নেই বললেই চলে কিংবা উত্তরের দিকে কিছুটা শীত রয়েছে। নদী অববাহিকায়ও কিছু কুয়াশা হয়।’
তিনি বলেন, ‘তাপমাত্রা আপাতত আর সেভাবে কমার কোনো সম্ভাবনা নেই। হয়তো ক্রমে বাড়ার এক পর্যায়ে দু-এক জায়গায় তাপমাত্রা একটু কমতে পারে। এখন এভাবেই যাবে। গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।’
বর্তমানে অঞ্চলভেদে তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি বলেও জানান শাহীনুল ইসলাম।
এ আবহাওয়াবিদ বলেন, ‘আজ-কালের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে দেশের অন্য অঞ্চলেও তা ছড়াতে পারে।’
ম পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
০৬ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
১৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুদিন রাতের তাপমাত্রা কমবে
০২ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস
৩০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেষ রাত থেকে ঘন কুয়াশা, থাকতে পারে দুপুর পর্যন্ত
২৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












