সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরায়েলি আগ্রাসনের নিন্দা
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব, একইসঙ্গে সিরিয়ার ভূখ-ে দখলদার ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা করেছে দেশটি।
গত মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে রিয়াদ এবং দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা, শান্তি ও রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সিরিয়ার সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে।
বিবৃতিতে সৌদি আরব দখলদার ইসরায়েলের ‘স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ এবং ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি ভঙ্গের ঘটনাকে নিন্দা করে জানায়, দখলদার ইসরায়েলের বারবার হামলা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণœ করছে।
সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুত্বপূর্ণ সময়ে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং অব্যাহত হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার দাবি করেছে।
উল্লেখ্য, দখলদার ইসরায়েল দক্ষিণ সিরিয়ার সুয়াইদা প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের দারা অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান সুয়াইদা শহরে একাধিক হামলা চালিয়েছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)