সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে কানাডা
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে কানাডা। পরিবর্তনশীল সময়ে দামেস্ককে সহায়তা করতে এই সিদ্ধান্তের কথা জানায় অটোয়া। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে কানাডা সরকার জানিয়েছে, সিরিয়া একটি পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রায়ণ, স্থিতিশীলতা অর্জন এবং মানবিক সহায়তা প্রদানে তাদের সমর্থন দিতে আগামী ছয় মাসের জন্য আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গঠনে নিজেদের সমর্থন জানাতে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পাঠাচ্ছে কানাডা। সিরিয়ার ত্রাণ সহায়তার জন্য আট কোটি ৪০ লাখ কানাডীয় ডলারের তহবিল গঠন করা হচ্ছে।
কানাডাসহ একাধিক পশ্চিমা রাষ্ট্র সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। তবে গত বছরের শেষদিকে আল কায়েদার সাবেক সহযোগী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামস বা এইচটিএসের ব্যাপক হামলায় আসাদ পরিবারের অর্ধশতাব্দীর শাসনের অবসান ঘটে। এরপর থেকে দামেস্কের প্রতি বিভিন্ন দেশের অবস্থানে কিছু পরিবর্তন আসতে দেখা যায়।
অটোয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূতকে সিরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
নিষেধাজ্ঞা শিথিলের অংশ হিসেবে কানাডা ছয় মাসের জন্য একটি সাধারণ আদেশ জারি করতে যাচ্ছে। এর ফলে, সিরিয়ায় গণতন্ত্রায়ণ, স্থিতিশীলতা এবং মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত আর্থিক লেনদেন এবং অন্যান্য সেবা পরিচালনায় অনুমতি দেওয়া হলো।
সিরিয়ায় ব্যাংকের মাধ্যমে অর্থায়নের জন্যও নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানিয়েছে কানাডা। এই সিদ্ধান্তের আওতায় থাকা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)