সিএনজির লুকিং গ্লাস: আদেশ সত্ত্বেও নির্বিকার বিআরটিএ
, ২৩শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯০ শামসী সন , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গত বছরের ৬ ডিসেম্বর সিএনজি চালিত অটোরিকশার লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে প্রতিস্থাপনের নির্দেশ দেয় হাইকোর্ট। দুই মাসের মধ্যে আদালতের রায় বাস্তবায়নের বাধ্যবাধতা থাকলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে, সব সিএনজি চালিত অটোরিকশা আগের মতো লুকিং গ্লাস ভেতরে রেখেই চলাচল করছে। কয়েকজন চালক জানিয়েছেন এ বিষয়ে তাদের কেউ কিছু বলেনি।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশার ভেতরে লুকিং গ্লাস থাকলে চালকরা কিছুটা দেখতে পান। তবে সেটি ব্লাইন্ড জোন কাভার করে না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ কারণে লুকিং গ্লাস বাইরে স্থাপন করা বিজ্ঞানসম্মত।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, লুকিং গ্লাস ভেতরে থাকলে ব্লাইন্ড স্পটগুলো পুরোপুরি আসে না। মানে গাড়ির পেছনে কোনাকুনি ৪৫ ডিগ্রি এঙ্গেলের কিছু অংশ লুকিং গ্লাসে আসে না, যার ফলে সমস্যা হয়। আর সিএনজিতে ছোট ছোট খোপের গ্রিল থাকায় দেখতে অনেক অসুবিধা হয়ে যায়। তাই লুকিং গ্লাস বাইরে থাকলে পুরোপুরি নিরাপদ থাকা যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএ'র পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুবে রব্বানী বলেন, হাইকোর্টের নির্দেশে আমরা কাজ শুরু করেছি। এখন থেকে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় আমরা লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের বিষয়ে নজর রাখছি। এ বিষয়ে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি এবং সিএনজির মালিকদের সংগঠনগুলোকে জানিয়েছি। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)