সারা দেশে ‘তারুণ্যের রোড মার্চ’ করবে বিএনপি
, ২৬ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ রবি’ ১৩৯১ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশে ‘তারুণ্যের রোড মার্চ’ করার উদ্যোগ নিয়েছে বিএনপি। ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিএনপির স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এই রোড মার্চের খসড়া রুট তৈরি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলবে রোড মার্চ। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুর ও দিনাজপুরে; ১৭ সেপ্টেম্বর বগুড়া, নওগাঁ ও রাজশাহীতে; ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে; ২৬ সেপ্টেম্বরে ঝিনাইদহ, যশোর ও খুলনায় এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে রোড মার্চ হবে।
এর আগেও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারা দেশে তারুণ্যের সমাবেশ করা হয়। ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।
এদিকে, আগামী জুমুয়াবার (১৫ সেপ্টেম্বর) বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার’ প্রতিবাদে ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছে দলটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আম্রিকার ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকা পুড়ছে দাবানলে।
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রের হয়ে লড়ে টিকে থাকা দায়, ৬ মাসেও বিল পান না আইনজীবীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা ব্যারাজ হবে রাজবাড়ী পাংশার হাবাসপুরে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোনজামাইকে নিয়ে ছিনতাই মিশনে দুই ভাই, অতঃপর জেলে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপি-জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয় -সাবেক উপদেষ্টা ফরিদা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার -তথ্যমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে -প্রধানমন্ত্রী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)