পাক সেনা কমান্ডারের তুরস্ক সফর:
সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে সম্মত পাকিস্তান ও তুরস্ক
, ৩০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ রবি’ ১৩৯১ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছেন পাকিস্তান ও তুর্কি কর্মকর্তারা।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার জেনারেল আসেম মুনির সম্প্রতি তুরস্ক সফর করেছেন। সফরকালে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী, চিফ অফ দ্য জেনারেল স্টাফসহ সেদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। সেখানেই তারা সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে সম্মত হন।
ইসলামাবাদ থেকে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর ওই বিবৃতি অনুসারে দ্বিপক্ষীয় ওই বৈঠকে দু'দেশের নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা উন্নয়ন নিয়ে মত বিনিময় করেছেন।
পাক সেনাবাহিনীর কমান্ডার জেনারেল আসেম মুনির তুরস্কের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে তার দেশের দৃঢ় ইচ্ছার কথা জানান। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
তুরস্কের বিভিন্ন সামরিক কেন্দ্র পরিদর্শন করেন পাকিস্তানি এই সামরিক কর্মকর্তা। এ সময় তিনি তুরস্কের সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতির মানও মূল্যায়ন করেন। পাকিস্তান ও তুরস্কের বিভিন্ন সামরিক সেক্টরের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন জেনারেল আসেম মুনির।
আমেরিকার বিরোধিতা সত্ত্বেও প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে পাকিস্তান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)