সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৫)
প্রতি সেকেন্ডে কোটি কোটি ঈদ
২. প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি ঈদ, ঈদে আকবর, ঈদে আ’যম বা তার চেয়েও বড় ঈদ হওয়ার দলীল:
প্রত্যেকটি নেক আমলে একটি করে ঈদ এবং প্রত্যেকটা বদ আমল বা নাফরমানী থেকে বেঁচে থাকা একটি করে ঈদ। সুবহানাল্লাহ! তাহলে কেউ যদি দৈনিক ৫ ওয়াক্ত নামায সঠিকভাবে আদায় করে, তাহলে দৈনিক ৫ ওয়াক্ত নামাযের সময়গুলোতে তার জন্য রয়েছে অনেক ঈদ। এছাড়া কেউ যদি সুন্নত এবং নফল নামায আদায় করে, তাহলে সে সময়গুলোতে তার জন্য রয়েছে অনেক ঈদ। অনুরূপভাবে কেউ যদি ফরয, ওয়াজিব, সুন্নত ও নফল রোযা রাখে, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা মুবারক অনুযায়ী প্রত্যেক রোযাদারের জন্য প্রত্যেকটি রোযায় ২টি খুশি বা ঈদ। ১টি ইফতারের সময় আরেকটি মহান আল্লাহ পাক উনার সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ!
আর একজন বান্দা-বান্দী, উম্মতের জন্য সবচেয়ে বড় নেক আমল হচ্ছেন- মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা বা অনুসরণ-অনুকরণ করা। সুবহানাল্লাহ! কেননা, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই ইরশাদ মুবারক করেন,
قُلْ اِنْ كُنْتُمْ تُـحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِىْ يُـحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
অর্থ: “(আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত মুবারক করে থাক, তাহলে আমার ইত্তিবা’ অর্থাৎ অনুসরণ-অনুকরণ কর। তাহলে মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত করবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৩১)
এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি সমস্ত বান্দা-বান্দীদেরকে দুটি বিষয় অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন- ১. মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা বা অনুসরণ-অনুকরণ করলে মহান আল্লাহ পাক তিনি উক্ত ব্যক্তিকে মুহব্বত করবেন এবং ২. তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ!
আর মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَمَسَّكَ بِسُنَّتِىْ عِنْدَ فَسَادِ اُمَّتِىْ فَلَهٗ اَجْرُ مِائَةِ شَهِيْدٍ
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা-ফাসাদের সময় আমার একখানা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক আঁকড়ে ধরে রাখবেন, তিনি একশত শহীদের ফযীলত মুবারক লাভ করবেন।” সুবহানাল্লাহ! (আয যুহ্দ লিল বাইহাক্বী ১/২২১, ২০৭, আল কামিল লি ইবনে আদী ৪৬০)
এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা আরো কয়েকজন রাবী থেকে বিভিন্ন রেওয়াতে বর্ণিত রয়েছেন। সুবহানাল্লাহ!
তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, কেউ যদি মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত পরিপূর্ণরূপে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা করেন, তাহলে তিনি কোটি কোটি শহীদের ছাওয়াব লাভ করবেন। কেননা ১টি টুপির মধ্যে কমপক্ষে ১৩শত শহীদের ছাওয়াব রয়েছেন। যেমন- (১) টুপি হিসেবে ১টি সুন্নত, (২) টুপির রং সাদা হিসেবে ১টি সুন্নত, (৩) টুপির কাপড় সূতি হওয়ার মাধ্যমে ১টি সুন্নত, (৪) টুপি গোল হওয়া হিসেবে ১টি সুন্নত, (৫-৮) টুপি চার টুকরো হওয়া হিসেবে চার টুকরোয় ৪টি সুন্নত, (৯) টুপি মাথার সাথে লেগে থাকা হিসেবে ১টি সুন্নত, (১০) সুন্নতী তরতীবে পরিধান করা হিসেবে ১টি সুন্নত। (কেননা টুপির ২টি সেলাই কপালের দুই দিকে থাকা এবং ১টি সেলাই পিছনের দিকে ঘাড়ের মাঝ বরাবর থাকা সুন্নত।) (১১) চারদিকে তিন টুকরা হওয়া, (১২) উপরে এক টুকরা হওয়া, (১৩) মাথা থেকে উঁচু না হওয়া। তাহলে দেখা যাচ্ছে- সুন্নতী টুপি সুন্নতী কায়দায় পরিধান করার মাধ্যমে (১) কমপক্ষে ১৩শত শহীদের ছাওয়াব পাওয়া যাচ্ছে। (২) এছাড়া মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক উনার উপর বর্ষিত হচ্ছেন, (৩) উনার গুনাহ ক্ষমা হচ্ছে, (৪) বিদয়াত আমল থেকে তিনি বাঁচতে পারতেছেন, (৫) মহান আল্লাহ পাক উনার সম্মানিত মুহব্বত মুবারক তিনি পাচ্ছেন, (৬) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্মরণে তিনি থাকতে পারছেন এবং (৭) উনার সম্মানিত মুহব্বত মুবারক তিনি পাচ্ছেন। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আবূ আহমাদ ছিদ্দীক্বাহ্।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।