ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (১৮)
, ২২ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
উনি বললেন, না আমার কাছে টাকা-পয়সা নেই। টাকা-পয়সা থাকলে তো আমি আপনার ফলই খেতাম না। কিনে খেতাম। তাহলে কি করে পরিশোধ করবেন? উনি বললেন, আমি আপনার বাগানে কাজ করতে চাই কিছুদিন। তখন আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, বেশ, কাজ করেন। তিনি কাজ করতে লাগলেন।
বেশ অনেকদিন অতীত হয়ে গেল। একদিন হযরত আবু ছলেহ মুসা জঙ্গীদোস্ত রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি উনাকে বললেন, অনেকদিন হলো কাজ করলাম, এখনও কি আমার সেই মূল্য পরিশোধ হয়নি?
উনি বললেন যে, হ্যাঁ, আপনার মূল্য পরিশোধ হয়েছে এবং আমি আপনাকে ক্ষমা করব, তবে আমার একটা শর্ত আপনাকে পালন করতে হবে। সেটা কি শর্ত? হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে। তবে মেয়েটা হলো অন্ধ, লুলা, ল্যাংড়া, খঞ্জ, বধির, কালো, কুৎসিৎ।
এ কথা শুনে হযরত আবু ছলেহ মুসা জঙ্গীদোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, এমন একটা মেয়ে- যে অন্ধ, লুলা, ল্যাংড়া, খঞ্জ, বধির, কালো, কুৎসিৎ এমন মেয়েকে বিয়ে করলে তার দ্বারা কোন খেদমতের আশা করা যাবে না। বরং তাকেই উল্টা খেদমত করতে হবে। এ ধরনের মেয়ে বিয়ে করে আমি কি করব?
এটা তিনি চিন্তা করতে লাগলেন। কিন্তু পরক্ষণেই তিনি চিন্তা করলেন যে, মানুষের দুনিয়াতো ক্ষণস্থায়ী। মানুষকে মরতে হবে। মহান আল্লাহ পাক উনার কাছে জবাবদিহি করতে হবে। যদি হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে ক্ষমা না করেন তবে আমি কি জবাবদিহি করব মহান আল্লাহ পাক উনার কাছে? এটা তিনি মনে মনে চিন্তা করে রাজী হয়ে গেলেন, ঠিক আছে। মানুষের তো জীবন ক্ষণস্থায়ী, যে কোন সময় মৃত্যু আসতে পারে। তিনি রাজি হলেন। ঠিক আছে আমি বিয়ে করব।
বিয়ে হয়ে গেলো। উনাকে বাসর ঘরে প্রবেশ করায়ে দেয়া হলো। হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি তিনি মনে মনে জানতেন যে, নিশ্চয়ই একটা ঘটনা ঘটবে। হযরত আবু ছলেহ মুসা জঙ্গীদোস্ত রহমতুল্লাহি আলাইহি তিনি ঘরে প্রবেশ করেই বের হয়ে আসলেন। বের হয়েই ঘরের সামনে, দরজার সামনে সাক্ষাৎ হলো হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি উনার সাথে।
হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞেস করলেন, হে আবু ছলেহ মুসা জঙ্গীদোস্ত রহমতুল্লাহি আলাইহি! আপনি কেন বের হয়ে এসেছেন? তিনি বললেন, হুযূর! একটা আপেল ফল খাওয়ার জন্য আমার এত পরিশ্রম, এত কোশেশ। আর একটা বেগানা মেয়েকে দেখলে আমার না জানি কি করতে হয়? কাজেই আপনি যা বলেছেন তার বিপরীত মেয়েটা। হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, উনিই আপনার আহলিয়া (স্ত্রী)। আপনি রাত্রি যাপন করুন, আমি কাল সকালে তার জবাব দিব। উনি রাতে থাকলেন।
সকালে হযরত আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহি আলাইহি বললেন, জানেন আমি কেন বোবা বলেছি? আমার এ মেয়ে কোনদিন পর পুরুষের সাথে কথা বলে নাই। অন্ধ বলেছি এ জন্যে, সে কোনদিন পর পুরুষকে দেখে নাই, পাপের জিনিস চোখে দেখে নাই। বধির বলেছি এজন্যে, সে কোনদিন পাপের কথা কানে শুনে নাই। খঞ্জ, লুলা এ জন্যে বলেছি, সে হাত দিয়ে কোনদিন পাপের কাজ করে নাই, পা দিয়ে পাপ কাজের দিকে ধাবিত হয় নাই। আর কোন পর পুরুষ তাকে দেখে নাই, সেজন্যে তাকে কালো কুৎসিত বলেছি। অন্য কোন দোষ আমার মেয়ের মধ্যে নেই। সুবহানাল্লাহ!
এখন চিন্তা ফিকির করেন, এই পরহেযগার পিতা আর এই পরহেযগার মা, এই ঘরে জন্মগ্রহণ করলেন হযরত শায়েখ সাইয়্যিদ মুহিউদ্দীন আবদুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। কতটুকু তাকওয়া মা এবং বাবার মধ্যে। যার কারণে সন্তানের মধ্যে সে তাকওয়াটা পৌঁছেছে। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












