ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২০০)
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا
এবং আপনাদের জন্য অত্যন্ত সম্মানজনক রিযিক প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে কিন্তু বলা হচ্ছে, উনাদের আমলের বদলা দ্বিগুণ বহুগুণ অনেক বেশি করে বৃদ্ধি করা হবে। উনাদের পবিত্র শান-মান মুবারক যেহেতু অনেক বেশি সেজন্য প্রত্যেকটাই অনেক দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে উনাদেরকে হাদিয়া মুবারক করা হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এবং সাথে সাথে উনাদেরকে যারা অনুসরণ করবে, মহব্বত মুবারক করবে তাদেরকেও কিন্তু সেটা বৃদ্ধি করে দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেটাই বলা হচ্ছে-
قُلْ لاَّ أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا
ইয়া হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন যে, বিনিময়তো চাওয়া হচ্ছে না, স্বাভাবিক নয় এবং তোমরা দিতেও পারবে না। দেয়ার নিয়ত করলে কুফরী হবে। কাজেই তোমাদেরকে কামিয়াবী হাছিল করতে হলে কি করতে হবে?
إِلاَّ الْمَوَدَّةَ فِي الْقُرْبَى
মহাসম্মানিত মহাপবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, আখাছ্ছুল খাছভাবে মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত মহব্বত মুবারক হাছিল করার মাধ্যম দিয়ে তোমাদেরকে কামিয়াবী হাছিল করতে হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهُ فِيهَا حُسْنًا
যারা এই মহাসম্মানিত মহাপবিত্র মহব্বত মুবারক হাছিল করতে পারবে তাদের সমস্ত আমল দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে বদলা দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! একমাত্র উনাদের পবিত্র সম্মানার্থে।
إِنَّ اللهَ غَفُورٌ شَكُورٌ
নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সমস্ত গুনাহখাতা ক্ষমা করবেন, সাথে সাথে উনাদের সম্মানার্থে তোমাদের প্রত্যেকের মর্যাদা তিনি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদের সম্মানিত ফযীলত মুবারক তাহলে কতটুকু ফিকির করতে হবে। উনাদের পবিত্র শান-মান মুবারক কতটুকু। উনাদের কারণে মানুষ পবিত্র মহব্বত মুবারক লাভ করলো, উনাদের কারণে মানুষ আমলের বদলা দ্বিগুণ বহুগুণ লাভ করতে পারতেছে।
وَلَا أَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন, মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে কখনও পরিবর্তন করা হবে না। তোমরা মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে চূ-চেরা, কীল-কাল করো অথচ উনাদেরকে মহাসম্মানিত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম হিসেবেই সৃষ্টি মুবারক হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনারা ছিলেন, আছেন, অনন্তকাল ধরে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদের কখনও পরিবর্তন নেই। মিথ্যাবাদী তোমরা। উনাদের সম্মানিত শান-মান এতো বেশি উনারা ছিলেন আছেন অনন্তকাল ধরে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! দেখা যাচ্ছে, উনারা মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্যই সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনারা অনন্তকালের জন্য মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে কত পবিত্র বৈশিষ্ট্য মুবারক, কত পবিত্র ফযীলত মুবারক ও পবিত্র শান মুবারক উনাদের। তাহলে তোমরা বেয়াদব। একজন সাধারণ মায়ের সাথে বেয়াদবী করলে সে জাহান্নামী হয়ে যায়। অর্থাৎ কোন ব্যক্তি তার মায়ের সাথে বেয়াদবী করলে সে জাহান্নামী হয়। সম্মানিত শরীয়ত উনার খিলাফ কাজ করলে যদি তাই হয় তাহলে মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত শান মুবারকে করলে কি হবে? কত বড় জাহান্নামী? সেটাইতো আগে বলা হয়েছে, এমন শাস্তি এই শাস্তিরতো কোন কূল-কিনারা নেই, অনন্তকাল ধরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












