ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৮৫)
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিলেন-
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَنْ نَّتَكَلَّمَ بِهٰذَا
যখন তোমরা শুনলে তখন কেন বললে না, এ বিষয় আমাদের কথা বলার কোন অধিকার নেই। উনারা পবিত্র থেকে পবিত্রতম, পবিত্রতা দানকারিণী। এটা প্রকাশ্য অপবাদ, কেন বললে না? যখন শুনলে। তাহলে কি বলতে হবে? যদি কেউ চূ-চেরা, কীল-কাল করে তাহলে তাকে বলতে হবে, তুমি কাট্টা মিথ্যাবাদী। উনাদের জন্য অবশ্যই প্রতিবাদ করতে হবে। আর উনাদের বিষয় কারো কোন কথা বলার অধিকার নেই। পবিত্র কুরআন শরীফ কালামুল্লাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ যা বর্ণিত রয়েছেন সেটাই বলতে হবে, এর বাইরে বলা যাবে না। যদি বলতে চায় তার জিভ কেটে দিতে হবে। তার শাস্তি মৃত্যুদন্ড। নাযিল করা হয়েছে পবিত্র আয়াত শরীফ বিষয়টা ফিকির করতে হবে। কেন তোমরা বললে না?
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বারবার পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে বললেন, কেন বললে না?
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَنْ نَّتَكَلَّمَ بِهٰذَا
যখন তোমরা শুনলে তখন কেন বললে না, আমাদের জন্য জায়িয নেই। উনাদের শান মুবারকে আমাদের কথা বলার অধিকার নেই। উনারা পবিত্র থেকে পবিত্রতম বরং পবিত্রতা দানকারী। এটা প্রকাশ্য অপবাদ, কেন বললে না? তাহলে কি বুঝা গেল এখান থেকে। যেমন বিশুদ্ধ হুসনে যন পোষণ করতে হবে উনাদের সম্পর্কে যে, কখনও অনুমান করে, ধারণা করে, ফিকির করে কোন কিছু কথা বলা যাবে না। বলতে হবে উনাদের সম্পর্কে আমাদের কোন ইলম কালাম নেই। আমরা এ বিষয় কোন কিছু জানি না এবং বলার কোন অধিকার নেই। উনাদের এতো শান, এতো মান, এতো ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক এটা মানুষ, জিন-ইনসান, সৃষ্টির কল্পনাতীত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে খুব ফিকির করতে হবে এ বিষয়। এ সম্পর্কে কোন কথা বলা, চূ-চেরা, কীল-কাল করা সম্পূর্ণ নিষিদ্ধ। সর্বোচ্চ বিশুদ্ধ হুসনে যন পোষণ করতে হবে এবং উনাদের সম্পর্কে কোন চূ-চেরা কীল-কাল করা যাবে না। তাহলে কি করে এরা পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় এবং তাফসীরে উনাদের শান-মান সম্পর্কে এ সব বিষয় লিখতে পারে যে উনারা নাকি এলোমেলো বলেছেন, নানান কথা বলেছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! বিষয়টা ফিকির করতে হবে। বিষয়টা ফিকির না করার কারণে উনাদের শান-মান সম্পর্কে মানুষ জানে না। অনেক কঠিন বিষয়। এটা ফিকির করতে হবে তা হলে বুঝতে সহজ হবে যে, উনাদের সম্পর্কে কোন চূ-চেরা, কোন কীল-কাল, কোন বক্তব্য পেশ করা যাবে না। বরং বলতে হবে উনারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম। একমাত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা ছাড়া সকলেরই মহাসম্মানিত মাতা হচ্ছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্দে নহম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












