ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৫৬)
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের চার জনকে তারা বাদ দিয়ে বলে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! যে, উনাদের পরে কাউকে গ্রহণ করা জায়িয নেই। নাউযুবিল্লাহ! আসলে এখানে শর্ত দেয়া হয়েছে। এই শর্তটা না বুঝার কারণে তারা চু-চেরা, কীল-কাল করে নিজেরা গোমরাহ হচ্ছে এবং মানুষদেরকে গোমরাহ করতেছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে, আগেই এ শর্তগুলো বলে দেয়া হয়েছে, যে সমস্ত মহিলা উনারা মু’মিনাহ এবং যারা হিজরত মুবারক করেছেন এই ধরনের মহিলা ছাড়া আর কাউকে আর আপনি গ্রহণ করবেন না, এটা আপনার শান-মানের খিলাফ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَلا أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ
এবং উনাদের এতো শান-মান, যারা এখন আছেন উনাদেরকে পরিবর্তন করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদেরকে পরিবর্তন করা ব্যতীত অন্য কাউকে গ্রহণ করতে পারেন, কোন অসুবিধা নেই। হযরত দাউদ খলীফাতুল্লাহ আলাইহিস সালাম উনার ১০০ জন আহলিয়া ও ৩০০ জন বাঁদি ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার ৩০০ জন সম্মানিতা আহলিয়া ছিলেন, ৭০০ জন বাঁদি ছিলেন। তাহলে আপনি গ্রহণ করতে পারেন কোন অসুবিধা নেই। এখানে কিন্তু নিষেধ করা হয়নি, শর্ত দেয়া হয়েছে যে, আপনি কেন উনাদেরকে পরিবর্তন করবেন? কারণ উনারাতো মুক্ববুল। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাছে কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কাজেই উনাদেরকে পরিবর্তন করা যাবে না। উনাদেরকে পরিবর্তন করা ব্যতীত আপনি অন্য যাকে ইচ্ছা এই শর্ত অনুযায়ী গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
যেমন কেউ কেউ বলেন, কিতাবে অনেক রকম বর্ণনা রয়েছে। তবে মূল কথা, হযরত উম্মে হানী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি কিন্তু সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বোন। তিনি কিন্তু আরজু মুবারক করেছিলেন, খিদমত মুবারক করার জন্য, যেহেতু তিনি হিজরত মুবারক করেননি সেজন্য মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে গ্রহণ করেননি। তিনি পবিত্র মক্কা শরীফে ছিলেন, মক্কা শরীফ বিজয়ের সময় তিনি ঈমান এনেছেন। ঈমান তিনি আগেই এনেছেন পরে প্রকাশ করেছেন। তিনি যেহেতু হিজরত মুবারক করেননি, তিনি চাচাতো বোন হওয়ার পরও উনাকে গ্রহণ করা হয়নি। আবার অনেক সাধারণ পুরুষের জন্য, মুসলমানদের জন্য আহলে কিতাব তাদেরকে বিবাহ করা জায়িয ছিলো। এখনতো সেই আহলে কিতাব নেই, তখন ছিল। তাদেরকে বিবাহ করা জায়িয ছিলো। কিন্তু মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এতো শান-মান মুবারক যে, উনার কাছে যারা আহলে কিতাব তাদের আসার যোগ্যতা নেই। একমাত্র যারা মু’মিন উনাদেরই যোগ্যতা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মু’মিন হতে হবে এবং হিজরত মুবারক করতে হবে, এই শর্ত যদি থাকে আর উনারা যদি আরজি পেশ করেন। সেটাই বলা হচ্ছে-
وَامْرَأَةً مُّؤْمِنَةً
যদি কোন মু’মিন মহিলা
إِنْ وَهَبَتْ نَفْسَهَا
তিনি যদি নিজেকে পেশ করেন,
لِلنَّبِيِّ
মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য
إِنْ أَرَادَ النَّبِيُّ
যদি মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চান, ইচ্ছা মুবারক করেন,
أَن يَّسْتَنْكِحَهَا
তাহলে তিনি উনাকে নিসবাতুল আযীম শরীফে গ্রহন করতে পারবেন। সুবহানাল্লহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৫)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৫৬)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র কুরবানী সংশ্লিষ্ট মাসায়িল
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (১৩)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৫৫)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ যারা পালন করেন উনাদেরকে অনেক ফযীলত দেয়ার সাথে সাথে তিনটি বিশেষ ফযীলত হাদিয়া করা হয়-
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












