ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৪৫)
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
এখন ইখলাছটা কোথায় পাওয়া যাবে, এই ইখলাছটাই যেটা মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَخْلِصْ دِيْنَكَ يَكْفِيْكَ الْعَمَلُ الْقَلِيْلُ
‘দ্বীন বা আমলের মধ্যে খুলূছিয়াত পয়দা করো, অল্প আমলই (নাজাত লাভের) যথেষ্ট।’
ইখলাছ পাওয়া যাবে যারা মহান আল্লাহ পাক উনার ওলী উনাদের দরবারে গেলে। বাইয়াত গ্রহণ করে, সবক নিয়ে ক্বলবী যিকির-ফিকির করলে ইখলাছ পয়দা হয়। এটিই ইবলীস স্বীকার করলো, যারা ইখলাছকারী উনাদেরকে সে গোমরাহ করতে পারবে না। এছাড়া অর্থাৎ যারা মহান আল্লাহ পাক উনার ওলী উনাদের হাতে বাইয়াত গ্রহণ না করবে, ছোহবত ইখতিয়ার না করবে, ক্বলবী যিকির-ফিকির না করবে, তাদের সবাইকে ইবলীস গোমরাহ করে ফেলবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللّـهِ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা যদি দুনিয়ার অধিকাংশ লোককে অনুসরণ করো, তারা তোমাদেরকে গোমরাহ করে ফেলবে। কারণ যারা মুখলাছ, ইখলাছকারী উনারা ব্যতীত সকলকেই ইবলীস ওয়াস্ওয়াসা দিবে, বিভ্রান্ত করবে। কাউকে ষোল আনা বিভ্রান্ত করবে, কাউকে বারো আনা, কাউকে আট আনা, কাউকে চার আনা। কিন্তু যারা মুখলাছ, ইখলাছকারী উনাদেরকে ইবলীস কখনই গোমরাহ করতে পারবে না। সে নিজেও স্বীকার করেছে-
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
মহান আল্লাহ পাক! আপনার যারা ইখলাছকারী বান্দা, মুখলাছ বান্দা উনাদেরকে পারা যাবে না, এছাড়া যত রয়েছে এদেরকে ইবলীস ক্বসম করেছে, ইবলীস মহান আল্লাহ পাক উনার ইজ্জতের ক্বসম করেছে, সে গোমরাহ করে ফেলবেই। এবং সে তাকীদ করেছে।
لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
সে ক্বসম করেছে, অবশ্য অবশ্যই সে সবাইকে গোমরাহ করবে। ঠিক এই বালয়াম বিন বাউরা একে ইবলীস গোমরাহ করেছে। অনুরূপ উলামায়ে সূদেরকে ইবলীস এভাবেই পর্যায়ক্রমে গোমরাহ করে যাচ্ছে। এটা খুব ফিকির করতে হবে। এজন্য বলা হয়েছে-
إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
মহান আল্লাহ পাক তিনি যে ইরশাদ মুবারক করলেন, মহান আল্লাহ পাক উনার বান্দাদের মধ্যে যারা আলিম উনারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন। অর্থাৎ যার মধ্যে মহান আল্লাহ পাক উনার ভীতি রয়েছে তিনি আলিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












