ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম,
সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
আলোচনা মুবারক উনার বিষয়: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে খরচ করার ফযীলত
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
(৩য় পর্ব)
তাহলে এখান থেকে যে শান মুবারক আমরা পাচ্ছি,স্পষ্ট সেটা কী? যে আমাদের অস্তিত্ব আমরা লাভ করেছি কার জন্যে, কার সম্মানার্থে? সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে। তাহলে আমাদের মাল-সম্পদ কোথায় খরচ করবো? কার শানে মীলাদ শরীফ পাঠ করবো? উনার শানে, দায়েমীভাবে, সবসময় মীলাদ শরীফ পাঠ করতে হবে। সবসময়, সমস্ত কিছু, সারাদিন ধরে, প্রতিদিন ধরে খরচ করতে হবে। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
আমি এভাবেই একটা একটা আলোচনা করে যাবো যতটুকু মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি তৌফিক দান করেন। দ্বিতীয় শান মুবারক; إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا যে, একসাথে তিনটা শান মুবারক। শাহিদ, স্বাক্ষ্যদাতা- لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শাহিদ, তিনি স্বাক্ষীদাতা, তিনি হাযির-নাযির।
এইযে এই মাহফিল হচ্ছে, মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি তো প্রতিদিন বলছেন। তিনি এখানে হাযির-নাযির। তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিলে তিনি ঘুরে ঘুরে দেখেন। কোথায় কি হচ্ছে? কে কি করছে? কে কতটুকু কি করছে? সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
সেই বিষয়টাই যে হাদীছ শরীফে বর্ণনা করা আছে, عَنْ حَضْرَتْ اَبِـىْ جُرَىٍّ جَابِـرِ بْنِ سُلَـيْمٍ رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ তিনি বর্ণনা করছেন-
رَاَيْتُ رَجُلًا يَّصْدُرُ النَّاسُ عَنْ رَاْيِهٖ لَا يَـقُوْلُ شَيْـئًا, لَا يَـقُوْلُ شَيْـئًا, اِلَّا عَـنْهُ, اِلَّا صَدَرُوْا عَـنْهُ
যে প্রত্যেকে তিনি দেখলেন, মদীনা শরীফে যখন তিনি প্রথম তাশরীফ মুবারক রাখলেন, যে ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলছেন, আমি একজন মহাসম্মানিত মহাপবিত্র অজুদ পাক নূরুল কুদরত মুবারক উনাকে দেখতে পেলাম, যে, সবাই বুক পেতে উনার সমস্ত আদেশ-নির্দেশ মানছেন। কোন চূ-চেরা কীল-কাল না করে। কোন টু শব্দটিও না করে। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
তিনি জিজ্ঞেস করলেন, مَنْ هٰذَا رَسُوْلُ তিনি কে? এই মহাসম্মানিত ব্যক্তিত্ব কে? هٰذَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَـيْهِ وَسَلَّمَ তিনি হচ্ছেন মহাসম্মানিত মহাপবিত্র হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! তিনি তখন সালাম দিলেন,عَلَـيْكَ السَّلَامُ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَـيْهِ وَسَلَّمَ مَرَّتَــيْـنِ দুইবার। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সংশোধন করে দিলেন।لَا تَـقُلْ عَلَـيْكَ السَّلَامُ فَاِنَّ عَلَـيْكَ السَّلَامُ تَـحِيَّةُ الْمَيِّتِ এটা হচ্ছে মৃতদের জন্য অভিবাদন। মৃতদেরকে সালাম দেয়া। عَلَـيْكَ السَّلَامُ
قُلْ اَلسَّلَامُ عَلَـيْكَ বলতে হবে কী? اَلسَّلَامُ عَلَـيْكَ.
اَنْتَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَـيْهِ وَسَلَّمَ? তিনি সুওয়াল মুবারক করলেন। আপনি কি রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,اَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَـيْهِ وَسَلَّمَ আমি সেই মহাসম্মানিত মহাপবিত্র রসূল।
اِذَا اَصَابَكَ ضُرٌّ فَدَعَوْتَهٗ كَشَفَهٗ عَـنْكَ যখন আপনাকে আপনাদেরকে কোন বিপদ-আপদ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। হাযির-নাযির শাহিদান। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাযির-নাযির। আমাদের কোন ভয় আছে? কোন আশঙ্কার কোন কারণ আছে? আমাদের বিপদ-আপদের কোন কারণ আছে? নাই। কেন তাহলে মুসলমানদের বিপদ-আপদ থাকবে?
اِذَا اَصَابَكَ ضُرٌّ فَدَعَوْتَهٗ كَشَفَهٗ عَـنْكَ যদি আপনাকে কোন বিপদ-আপদ আদিষ্ট করে, আপনি বিপদ-আপদগ্রস্ত হন। বিপদগ্রস্ত হন। তাহলে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ডাকুন।فَدَعَوْتَهٗ উনার কাছে পেশ করুন। আমাকে পেশ করেন আমার কাছে জানান। আমি কী করবো? আমি সেটা দূর করে দিবো। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!كَشَفَهٗ খুলে দিবো, সেটা আপনার থেকে বিযুক্ত করে দিবো। আলাদা করে দিবো। كَشَفَهٗ عَـنْكَ আলাদা করে দিবো। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
وَاِنْ اَصَابَكَ عَامُ سَنَةٍ فَدَعَوْتَهٗ اَنْـبَـتَـهَا لَكَ যদি কোন দুর্ভিক্ষ দেখা যায়, এককভাবে বিপদ-আপদ আসুক আর সম্মিলিতভাবে দুর্ভিক্ষ বা যে কোন বিপদ-আপদ। আমাকে ডাকুন, আমার কাছে পেশ করুন।اَنْـبَـتَـهَا لَكَ আমি ফল-ফসলে সুশোভিত করে দিবো। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
وَاِذَا كُنْتَ بِاَرْضٍ قَـفْرٍ اَوْ فَلَاةٍ فَضَلَّتْ رَاحِلَــتُكَ فَدَعَوْتَهٗ رَدَّهَا عَلَـيْكَ যে কোনো একটা জন-মানব প্রান্তরে যে কোথাও কেউ নাই। আপনি একাকী, এরকম অনেক সময় হয় জন-মানব প্রান্তরে হোক বা একাকী হোক। বিপদ-আপদ কেউ দেখে না, বুঝে না। অন্তরের ভিতরে সে ব্যথা-বেদনা, যাতনা فَدَعَوْتَهٗ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ডাকুন উনার কাছে পেশ করুন। رَدَّهَا عَلَـيْكَ আপনার হারানো বাহনটাকে আপনার এত যাচিত বিষয়টাকে তিনি আপনার কাছে উপস্থিত করে দিবেন। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
কিন্তু আফসোস! আমরা এই বিষয়গুলো জানি না। প্রয়োগ করি না। সেইজন্যই আমরা খরচ করতে পারি না। নাঊযুবি মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম! (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












