সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ
সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৫৮)
(বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আইন ও জিহাদ
কারামত মুবারক:
* সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি আজমীর শরীফে বসবাস করতেন। আজমীর শরীফের লোকজন যখন পবিত্র হজ্জের মৌসুমে পবিত্র হজ্জ সম্পন্ন করার জন্য পবিত্র মক্কা শরীফে যেতেন। সেখানে গিয়ে সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখতে পেতেন। লোকজন পবিত্র হজ্জের কার্যাদি সম্পন্ন করে ফিরে এসে বর্ণনা করতেন যে, আমরা সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনাকে তাওয়াফ করতে দেখলাম। পবিত্র আরাফার ময়দানেও দেখলাম। পবিত্র জমজম কূপের পানি মুবারক পান করলাম একই সাথে। কালো পাথর বুছা (চুম্বন) করতে দেখলাম। কিন্তু কোন কথা বলার সুযোগ পাইনি। এরূপ বর্ণনা শুনে আজমীর শরীফের লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে যেতেন। উনারা বললেন, আপনারা কি বলেন? আমরা প্রতিদিনই উনার সম্মানিত ইমামতিতে নামায আদায় করেছি। উনার সাথে সাক্ষাত মুবারক করেছি। উনার ক্বদমবুছী মুবারকও করার সৌভাগ্য হয়েছে।
উল্লেখ্য যে, সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি দীর্ঘ সময় আজমীর শরীফ বসবাস করতেন। এ সময় তিনি জাহিরী বা প্রকাশ্যভাবে পবিত্র হজ্জ করার সময় ও সুযোগ পাননি। তবে বাতিনীভাবে তিনি প্রতিবছর সম্মানিত হজ্জ পালন করতেন তা বর্ণনার অবকাশ রাখে না। সুবহানাল্লাহ!। (হযরত গরীব নওয়াজ (রহমতুল্লাহি আলাইহি) পূর্ণাঙ্গ জীবনী-২৭১)
* সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার একজন মুরীদ একদিন উনার খিদমত মুবারকে হাজির হলেন। তিনি তখন ইবাদত-বন্দেগীতে মশগুল ছিলেন। ইবাদত-বন্দেগী হতে ফারেগ হওয়ার পর তিনি সেই মুরীদের দিকে নজর দিলেন।
মুরীদ বললেন, হুযূর! বেয়াদবী মাফ করবেন। শহরের শাসক আমাকে বিনা কারণে শহর ত্যাগ করার নির্দেশ দিয়েছে। আমি খুবই অস্থিরতার মধ্যে সময় অতিবাহিত করছি। মেহেরবানী করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন।
সুলত্বানুল হিন্দ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, তুমি ঘরে ফিরে যাও। সে তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। নির্দেশ মত মুরীদ ঘরে ফিরে এলো। পরে তিনি শুনতে পেলেন যে, শহরের শাসনকর্তা ঘোড়ার পিঠ থেকে পরে গিয়ে মারা গেছে। সুবহানাল্লাহ!
* সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন পবিত্র দরবার শরীফ হতে বের হয়ে ‘আনা সাগরের’ দিকে যাচ্ছিলেন। যখন আনা সাগরের নিকটবর্তী হলেন, তখন দেখতে পেলেন একটি বালক গাভীর কয়েকটি বাচ্চা মাঠে চড়াচ্ছে। তিনি ছেলেটিকে বললেন, হে ছেলে! আমাকে একটু দুধ পান করাতে পারবে?
বালকটি মনে মনে চিন্তা করলো, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি নিশ্চয়ই রসিকতা করছেন। নাউযুবিল্লাহ! তাই সে বললো, গাভীর বাচ্চাগুলো তো অপ্রাপ্ত বয়স্ক। এগুলো থেকে দুধ পাওয়া যাবে কিভাবে? সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি মুচকি হাসি দিলেন। অতঃপর একটি গাভীর বাচ্চার দিকে ইশারা করলেন। বললেন, বৎস! আমি ঐ গাভীর বাচ্চাটির দুধ পান করবো।
বালকটি উনার কথা শুনে হাসতে লাগলো। তিনি বললেন, হাসছো কেন? একটি পাত্র নিয়ে গাভীর বাচ্চাটির নিকট যাও। নির্দেশ মুবারক শুনে বালকটি বিহবল হয়ে গেলো। বাছুরটির নিকট গিয়ে দেখতে পেলো যে, বাছুরটির বানে প্রচুর দুধ জমেছে। বালকটি একটি পাত্র নিয়ে দুধ দোহন করতে লাগলো। পাত্র ভরে গেলো। ঐ দুধ ৪০ জন লোক পেট ভরে পান করেছিলো। সুবহানাল্লাহ!
এ ঘটনায় বালকটি সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার কারামত মুবারক দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলো। সুবহানাল্লাহ! (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৮)
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৮)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৭ম পর্ব)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৭)
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ফাতহে মক্কা অর্থাৎ পবিত্র মক্কা শরীফ বিজয় দিবস
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৬ষ্ঠ পর্ব)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (৬)
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মুহব্বত ঈমান, আর উনাদের সমালোচনা করা লা’নতগ্রস্ত হওয়ার কারণ
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৬)
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












