সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ
সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৩৬)
(বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)
, ০২রা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার সাবযাওয়ারে অবস্থান:
অতঃপর ইয়াদগারে মুহম্মদ ও তার সঙ্গীরা সকলেই বাইয়াত গ্রহণ করার জন্য সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার দিকে হাত বাড়িয়ে দিলো। সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি তাদেরকে বাইয়াত করিয়ে নিলেন।
ইয়াদগারে মোহাম্মদ মুরীদ হওয়ার পর তার সমুদয় সম্পদ ও আসবাবপত্রের এক বিশাল তালিকা প্রস্তুত করতঃ সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার খিদমত মুবারকে পেশ করলো। তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানালেন। এবং বললেন, এসমস্ত ধন-সম্পত্তির মধ্যে যেগুলো তুমি জোর-জুলুম করে, অন্যায়ভাবে মানুষের নিকট থেকে নিয়েছো তা মালিকদের ফিরিয়ে দাও। তাহলে তারা কাল ক্বিয়ামতের দিন তোমার আচল ধরে টানাটানি করতে পারবে না। স্বীয় শায়েখ উনার নির্দেশ মুবারক অনুযায়ী সে তাই করলো। আর অবশিষ্ট সম্পত্তি গরীব, মিসকীনদেরকে বিলিয়ে দিলো। সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার খাদিমরূপে সে হেসার অঞ্চল পর্যন্ত গমন করলো। সেখানে পৌঁছে সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন যে, ইয়াদগারে মোহাম্মদ তাকমীলে পৌঁছেছে। সুবহানাল্লাহ!
তিনি তাকে নির্দেশ দিলেন, তুমি এ অঞ্চলে অবস্থান করো। মানুষকে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সম্মানিত দ্বীনের দাওয়াত দাও। হিদায়েত করতে থাকো। স্বীয় শায়েখ রহমতুল্লাহি আলাইহি উনার নির্দেশ মুবারক অনুযায়ী ইয়াদগার মোহাম্মদ সেখানে রয়ে গেলো। আর সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি আপন পথে সামনে অগ্রসর হলেন। (তাযকিরাতুল আউলিয়া-২১২, খাজা বাবা গরীবে নেওয়াজ-৭২)
পারস্য সফর:
সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি বাগদাদ শরীফ থেকে রওয়ানা হয়ে পারস্য তথা ইরানে পৌঁছলেন। সে সময় অগ্নিউপাসকদের প্রধান কেন্দ্রভূমি ছিল পারস্য। তিনি চলার পথে অগ্নিউপাসকদেরকে একটি বিরাট অগ্নিকু-ের পূজা করতে দেখলেন। তিনি তাদের নিকট গেলেন এবং বললেন, তোমরা খ্বালিক মালিক রব মহান আল্লাহ পাক উনাকে বাদ দিয়ে মূর্তির পূজা করছো কেন? তারা বললো, দাহিকা শক্তির কারণে তারা আগুনের উপাসনা করছে। যাতে পরকালে জাহান্নামের আগুন তাদেরকে দগ্ধ না করে।
সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আগুনের কি কোনো শক্তি আছে যে, মহান আল্লাহ পাক উনার আদেশ ব্যতীত দহন করতে পারে?
অগ্নিউপাসকরা বললো, আপনি তো মহান আল্লাহ পাক উনার ইবাদত করেন, আগুন কি আপনাকে পোড়াবে না?
তিনি বললেন, আগুনের কি ক্ষমতা আছে যে, গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনাকে পোড়াতে পারে? এই বলে তিনি উনার স্যান্ডেল মুবারক গগণচুম্বি লেলিহান শিখাযুক্ত অগ্নিকু-ে নিক্ষেপ করলেন। সাথে সাথে আগুন নিভে গেল। স্যান্ডেল মুবারকে একটু আঁচও লাগেনি। সুবহানাল্লাহ!
এই দৃশ্য দেখে সকল অগ্নিউপাসক উনার হাতে বাইয়াত গ্রহণ করে খালিছ মুসলমান হয়ে গেলো। তিনি আরো কিছুদিন সেই স্থানে অবস্থান করলেন। উনার রূহানী শক্তি দেখে এলাকার সকল অগ্নিউপাসকই সম্মানিত দ্বীন ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ! (হযরত খাজা গরীবে নেওয়াজ-৭০) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












