খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছানীয়ে মুজাদ্দিদে আ’যম, ছাহিবু সুলত্বানুন নাছীর,
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক নছীহত শরীফ
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
(৭ম পর্ব)
আচ্ছা! আর সপ্তম ভাগে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ছলাত-সালাম পেশ করা। আচ্ছা! এটা তো আমরা জানি যে, এই ব্যাপারে যেটা আল্লাহ পাক ইরশাদ মুবারক করেছেন যে-
﴿ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾
নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর ছলাত পাঠ করেন এবং ঈমানদারকে বলা হচ্ছে যে, আপনাদেরও দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ছলাত সালাম পেশ করা। এটা হলো আরেকটা হক্ব। এবং এই হক্বটা হচ্ছে আসলে অন্যান্য হক্বের যত ত্রুটি-বিচ্যুতি আছে, সেগুলোকে আসলে পূরণ করে দেয়। আমরা যত হক্ব আদায় করি না কেন? আসলে আমাদের হক্ব তো আদায় হয় না আসলে। অনেক ভুল-ত্রুটি থাকে।
এই ছলাতটা হচ্ছে এই রকম একটা বিষয় যেটার মাধ্যম দিয়ে আমাদের যে সকল ত্রুটি-বিচ্যুতিগুলো থাকে ওইটা আসলে এইটা ঘুচিয়ে দেয়। আচ্ছা, তো এটা কীভাবে করতে হবে? এই ব্যাপারে হাদীছ শরীফ তো আমরা সবাই জানি- উবাই ইবনে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাদীছ শরীফ।
উবাই ইবনে কা’ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনি যখন জিজ্ঞাসা করলেন যে, আমি তো অনেক বেশী বেশী দরুদ শরীফ পড়তে চাই। তো কী পরিমাণ পড়বো? তখন উনি বললেন যে, আপনার ইচ্ছা। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইরশাদ মুবারক করলেন। (তখন) উনি বললেন, তাহলে এক চতুর্থাংশ পড়ি। উনি বললেন, যে আপনার ইচ্ছা বেশী পড়লে আপনার জন্যই ভালো। তা বললেন যে, অর্ধেক। তখনও বললেন, আপনার ইচ্ছা। তবে বেশী করতে পারলে ওটা আপনার জন্য আরো ভালো। এরপরে বললেন যে, দুই তৃতীয়াংশ। এরপরে তখনও বললেন, আপনার ইচ্ছা বেশী করতে পারলে এবং উনি বললেন যে أجعل لك صلاتي كلها আমি সব সময় আপনার জন্য দরুদ শরীফ পড়বো।
তখন তিনি যেটা বললেন যে, তাহলে আপনার যাবতীয় আকাঙ্খা পূরণ হবে এবং গুণাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। তো এই দরুদ শরীফটা হচ্ছে এই রকম একটা হক্ব যেটা নাকি আসলে আমাদের অন্যান্য হক্ব আদায়ের যে ত্রুটি-বিচ্যুতি থাকে সেটা আসলে ঘুচিয়ে দেওয়া হয় আরকি। আমরাতো আসলে কিছুই করতে পারি না। আমাদের পক্ষে কিছু করা সম্ভবও না।
কিন্তু দরুদ শরীফ পাঠটা হচ্ছে যে, আল্লাহ পাক আসলে এইটা আমাদের পক্ষ থেকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে যে ছলাত সালামটা পেশ করেন ওইটাই আসলে ওইটা একটা ইয়া হিসেবে থাকে যায় আরকি। আচ্ছা! এই ছিলো আমাদের সাত ভাগে বিভক্ত হওয়া সম্পূর্ণ আলোচনা।
আচ্ছা! মূলত: আমাদের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হক্বসমূহ আদায় আসলে কোশেশ করা। আর এটা হচ্ছে কি আসলে এই হক্ব আদায় করাটা হলো দায়েমী বিষয়। নামায যেমন আমাদের পাঁচ ওয়াক্ত পড়তে হয়। পাঁচ ওয়াক্ত পড়তে থাকতে হবে। এটাই কর্তব্য। ওটা আল্লাহ পাক উনি নির্দেশ করেছেন। ওটা উনার হক্বের মধ্যে পড়ে।
এরকম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হক্বের মধ্যে যেটা পড়ে ওটা আসলে আমাদের দায়েমী করতে থাকতে হয়। মানে এই একবার করলাম; আরেকবার করলাম না এটা তো আসলে হয় না। নামায এক ওয়াক্ত পড়লেন আরেক ওয়াক্ত পড়লেন না এটা হয় না; এটা হয় না। এটা হক আদায় হয় না। এখানে যে বিষয়টা আছে সেই বিষয়গুলো সবগুলা ওই দায়েমীতে মশগুল থাকতে হবে আরকি। তখন আসলে হক্ব আদায় হবে।
এরপরেও ভুল-ত্রুটি হবে। আমাদের ভুল-ত্রুটি থাকে। আমাদের অনেক ঘাটতি আছে। অনেক নফসানী আছে। ওটা ঘুচানোর জন্যই এগুলোর শেষে যেটা দরুদ শরীফ, ছলাত সালাম যেটা ওটা আদায় করতে হবে। কাজেই যিনি খ¦লিক, মালিক, রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি আমাদের এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে উনার হক্বসমূহ আদায় করার কোশেশে মশগুল থাকার তৌফিক দান করুন। এবং উনাদের খালিছ সন্তুষ্টি রেযামন্দি হাছিল করার তৌফিক দান করুন। (সমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












