শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার ন্যায়বিচার

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:৩৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, বিকাল ৩:০৬
সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার ন্যায়বিচার
একবার ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার অতি প্রিয় ও মূল্যবান লৌহ বর্ম হারিয়ে গেল। এরপর একদিন তিনি দেখলেন কুফার বাজারে এক ইহুদী সেই বর্মটি বিক্রি করতে নিয়ে এসেছে। কাছে গিয়ে তিনি বর্মটি ভালোভাবে পরখ করে বললেন, ‘বর্মটি আমার। এটি আমার উটের পিঠ থেকে অমুক রাতে অমুক স্থানে পড়ে গিয়েছিল।’ ইহুদী বললো, ‘জ্বী না, আমিরুল মুমিনীন! এটি আমার বর্ম এবং আমার হাতেই রয়েছে।’ ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম বললেন, ‘এটি অবশ্যই আমার বর্ম কারণ এটি আমি বিক্রিও করিনি বা কাউকে দানও করিনি। এটি কখনও তোমার হতে পারে না।’ ইহুদী লোকটি বলল, ‘তাহলে ফায়ছালার জন্য কাজী সাহেব উনার কাছে যাই চলুন।’ ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম বললেন, ‘ঠিক আছে চল কাজী সাহেব উনার কাছেই যাই।’ সে সময় কুফার কাজীর দায়িত্বে ছিলেন বিশিষ্ট তাবেঈ হযরত শুরাইহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি। তিনি ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে জিজ্ঞাসা করলেন, ‘ইয়া আমীরাল মু’মিনীন! আপনার বক্তব্য কি?’ ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, ‘এই লোকটির হাতে যেই বর্ম দেখতে পাচ্ছেন সেটি আমার। অমুক রাতে, অমুক স্থানে এটি আমার হাত থেকে পড়ে গিয়েছিল। আমার বর্মটি আমাকে ফেরত দিতে বলুন।’ এরপর হযরত শুরাইহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন- ‘তোমার বক্তব্য বল।’ ইহুদী লোকটি বলল, ‘এটি আমার বর্ম এবং আমার দখলেই আছে।’ এরপর হযরত শুরাইহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে বললেন, ‘আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে, আপনার কথাই সত্য এবং বর্মটি আপনারই। কিন্তু আপনার বক্তব্যের স্বপক্ষে দুইজন সাক্ষী পেশ করতে হবে।’ ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, ‘নিশ্চয়ই আমার দুইজন সাক্ষী রয়েছে, আমার মহাসম্মানিত ও মহাপবিত্র আওলাদ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং আমার দাস কাম্বর।’ হযরত শুরাইহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ‘ইয়া আমীরাল মু’মিনীন! সম্মানিত শরীয়ত উনার মধ্যে তো পিতার পক্ষে সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।’ ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি হযরত শুরাইহ রহমতুল্লাহি আলাইহি উনার ন্যায়বিচারে সন্তুষ্ট হয়ে গেলেন। আর তিনি ইহুদী লোকটিকে বললেন, ‘যাও; তুমিই এটি নিয়ে যাও। কারণ আমার আর কোনো সাক্ষী নাই।’ তখন ইহুদী লোকটি বলে উঠল, ‘কিন্তু আমি তো আছি, আমিই সাক্ষ্য দিচ্ছি যে বর্মটি আপনার।’ সুবহানাল্লাহ! এরপর ইহুদী ব্যক্তি বললো, ‘আয় মহান আল্লাহ পাক! আমীরুল মু’মিনীন উনার বিরুদ্ধে বিচারপ্রার্থী হয়েছি- উনারই অধীনস্থ কাজী সাহেব উনার দরবারে! আর উনারই অধীনস্ত কাজী সাহেব তিনি উনার পক্ষে রায় না দিয়ে আমার পক্ষে রায় দিলেন! আমি সাক্ষ্য দিচ্ছি- যে মহাসম্মানিত দ্বীন এতো সুন্দর শিক্ষা দেয়, সেই দ্বীন অবশ্যই সত্য। সুবহানাল্লাহ! আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, ‘মহান আল্লাহ পাক তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব এবং মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’ সুবহানাল্লাহ! ঐ ব্যক্তি আরো বললেন- ‘হে কাজী সাহেব! নিঃসন্দেহে বর্মটি আমিরুল মু’মিনীন আলাইহিস সালাম উনার। উনার যে বাহিনী সিফফীন জিহাদের উদ্দেশ্যে রওনা করেছিল, আমি উনাদের পিছনে পিছনে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম ধূসর রঙ্গের উঠের পিঠ থেকে বর্মটি পড়ে গেল, সাথে সাথে আমি সেটি তুলে নেই।’ ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বললেন, ‘তুমি যেহেতু সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছ, তাই বর্মটি আমি তোমাকে হাদিয়া করে দিলাম এবং সঙ্গে সঙ্গে আমার একটি ঘোড়াও তোমাকে হাদিয়া করলাম।’ সুবহানাল্লাহ!
এই ঘটনার পর খুব বেশি সময় যায়নি, দেখা গেল ঐ লোকটি ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস উনার পতাকা তলে খারেজীদের বিরুদ্ধে লড়াই করছেন এবং চরম বীরত্বের সাথে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ!

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে