সম্মানিত মালিকী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৪)
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
পবিত্র হাদীছ শরীফ উনার উপর আমল:
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র হাদীছ শরীফ শিক্ষা ও সংগ্রহ করেই ক্ষান্ত হননি, বরং বাস্তব জীবনে পালনের মাধ্যমেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ‘আবদুল্লাহ ইবনু বুকাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, তিনি বলেন, ‘আমি কোনো আলিমের কাছে যখনই বসেছি, অতঃপর বাড়িতে ফিরে সেসব শ্রুত পবিত্র হাদীছ শরীফ মুখস্থ করে ঐ পবিত্র হাদীছ শরীফগুলোর মাধ্যমে মহান আল্লাহ পাক উনার ইবাদত বা আমল না করা পর্যন্ত পুনরায় ঐ আলিমের বৈঠকে ফিরে যাইনি। সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ শিক্ষা দান ও ফতওয়া প্রদান:
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি শুধু পবিত্র হাদীছ শরীফ শিক্ষা ও আমল করাই যথেষ্ট মনে করেননি, বরং মানুষকে শিক্ষা দান ও ফতওয়া প্রদানেও বিরাট অবদান রেখেছেন। এ প্রসঙ্গে ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি একুশ বছর বয়সে পবিত্র হাদীছ শরীফ উনার পাঠদান ও ফতওয়া প্রদানে পূর্ণ যোগ্যতা লাভ করেন। সুবহানাল্লাহ!
হযরত মুস’আব ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনাকে কোনো পবিত্র হাদীছ শরীফ জিজ্ঞেস করা হলে, তিনি ওযু করে ভালো পোশাক পরিধান করে সুন্দরভাবে প্রস্তুতি নিতেন। উনাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, এ হলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ উনার প্রতি সম্মান প্রদর্শন।
সে সময় মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞানপিপাসুগণ শিক্ষার প্রাণকেন্দ্র পবিত্র মদীনা শরীফ জ্ঞানার্জনের উদ্দেশ্যে পাড়ি জমাতেন এবং সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার মতো এত প্রজ্ঞাসম্পন্ন মুহাদ্দিছ উনার নিকট থেকে পবিত্র হাদীছ শরীফ উনার জ্ঞান আহরণ করে ধন্য হতেন।
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ফতওয়া প্রদানেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করতেন। জটিল বিষয়গুলো দীর্ঘ গবেষণার পর ফতওয়া প্রদান করতেন।
ইবনু ‘আব্দুল হাকীম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হলে- তিনি প্রশ্নকারীকে বলতেন, “যাও আমি এ বিষয়ে চিন্তা-গবেষণা করি।”
‘আব্দুর রহমান ইবনু মাহদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “কখনো এমন মাসয়ালাও এসেছে যে, সে বিষয়ে চিন্তা-গবেষণা করতে আমার সারারাত অতিবাহিত হয়েছে।”
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি কোনো বিষয়ে উত্তর না দেয়া ভালো মনে করলে, “জানি না” বলতেও কোনো দ্বিধাবোধ করতেন না। কারণ তিনি মনে করতেন, প্রশ্নের সম্মুখীন হওয়া মানে জান্নাত ও জাহান্নামের সম্মুখীন হওয়া। প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন আখিরাতে জবাবদিহিতার সম্মুখীন হতে না হয়। সুবহানাল্লাহ!
‘উনার আক্বীদা-বিশ্বাস:
আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ‘আক্বীদা-বিশ্বাসের অন্যতম ইমাম হলেন- সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। বিশেষ করে মহান আল্লাহ তা’আলা উনার ছিফাত বা গুণাবলীর প্রতি মু’তাযিলাদের ‘আক্বীদা-বিশ্বাসের প্রতিবাদে ঈমান প্রসঙ্গে সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণনাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসৃত নীতি। যেমনটি ইমাম ইবনু আবিল ইয আল হানাফী শারহুল ‘আক্বীদাহ্ আত তাহাবীয়ায় উল্লেখ করেন।
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ঈমান ‘আক্বীদার সকল বিষয়ে পবিত্র কুরআনুল কারীম ও ছহীহ পবিত্র হাদীছ শরীফ উনার আলোকে হকপন্থীদের সাথে একমত ছিলেন। সুবহানাল্লাহ!
যুগশ্রেষ্ঠ ‘আলিমগণের অভিমত:
১. ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “আলিমকুল শিরোমণি সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ইলমের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। কেউ সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার স্মৃতিশক্তি, দৃঢ়তা, সংরক্ষণশীলতা ও জ্ঞানের গভীরতার সমপর্যায়ে পৌঁছেনি। আর যে ব্যক্তি ছহীহ পবিত্র হাদীছ শরীফ উনার সন্ধান করে সে যেন সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার কাছে যায়।”
২. ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “পবিত্র হাদীছ শরীফ ও ফিক্বাহ শাস্ত্রের উপর বিরল পা-িত্যের অধিকারী সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি। জ্ঞান-বুদ্ধি ও আদব আখলাকসহ পবিত্র হাদীছ শরীফ উনার প্রকৃত অনুসারী সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার মতো আর কে আছে?” সুবহানাল্লাহ!
৩. ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “তাবিয়ীদের পর আমার কাছে সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার চেয়ে অধিক বিচক্ষণ আর কেউ নেই এবং পবিত্র হাদীছ শরীফ উনার ক্ষেত্রে উনার চেয়ে অধিক আমানতদার আর কে হতে পারে।” সুবহানাল্লাহ! (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












