সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানে-
সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম শাহ আমীরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ উপলক্ষে আজিমুশ্বান মাহফিল অনুষ্ঠিত
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ মে, ২০২৪ খ্রি:, ০২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গত ৬ ই জিলকদ শরীফ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম শাহ আমীরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে আজিমুশ্বান পবিত্র দরবার শরীফ উনার মধ্যে বিশেষ ফালইয়াফরাহু ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আসর হতেই আশেকীন জাকেরীন মুহিব্বীনগন খুশি প্রকাশ করে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার নুরানী জিয়ারত মুবারক লাভ করে ধন্য হন।
বাদ মাগরিব সুন্নতী জামে মসজিদ উনার মধ্যে উনার সুমহান শান মুবারকে কাছিদা শরীফ পাঠ করা হয়।
আজিমুশ্বান মাহফিল মুবারক উনার মধ্যে আলোচনা করেন- কেন্দ্রীয় আনজুমান মজলিশ উনার আমিল গোলাম মুনজির। আলোচনায় তিনি সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার সুমহান শান মুবারক তুলে ধরেন। একই সাথে উনার সম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত খতীবুল উমাম আলাইহিস সালাম উনার শান মান মর্যাদা এবং উনার প্রতি আশেকীন জাকেরীন মুরিদীন মুহিব্বীনদের আদব কায়দা হুসনে যন মুহব্বত কেমন হওয়া জরুরী সেই বিষয়ে আলোকপাত করেন।
বাদ ইশা তওবা বায়াত মুবারক ও মকবুল মুনাজাত শরীফ বাদ মহান মামদুহ মুরশিদ কিবলা কাবা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল কায়িনাতের সকলের উদ্ধেশ্যে সুমহান নসীহত মুবারক পেশ করেন। সব অবস্থায় মুসলমানিত্ব ফুটিয়ে তোলা এবং বিজাতি কাফির মুশরিক মুনাফিকদের ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ সতর্ক থাকার জন্য তিনি সাবধান করেন। তাজদীদী মুখপত্র দৈনিক আল ইহসান পত্রিকায় প্রকাশিত সংবাদসহ যাবতীয় বিষয়গুলোর মূলনীতি কেমন হওয়া উচিত সে বিষয়ে তিনি মুবারক দিক নির্দেশনা দান করেন। প্রতিদিন নিয়মিত তরীকার যিকির সবক যথাযথ আদায়ের মাধ্যমে ঈমানী কুওওয়াত হাসিল করে আমলে ইস্তেকামাত থাকার জন্য নসীহত মুবারক করে আজিমুশ্বান সোহবত মুবারক সমাপ্ত হয়।
আমাদের চটগ্রাম প্রতিনিধি জানিয়েছেন- সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম শাহ আমীরাহ আলাইহাস সালাম উনার মহা সম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা আনজুমান কার্যালয়ে পবিত্র ৬ জিলকদ শরীফ বিশেষ আলোচনা ও পবিত্র মিলাদ শরীফ উনার আয়োজন করা হয়। পবিত্র মিলাদ শরীফ শেষে ফালইয়াফরাহু প্রকাশ করে তবারুক হিসেবে আশেকীন জাকেরীন মুহিব্বীনদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












