সাইবার সিকিউরিটি আইন নিয়ে সরকারকে অ্যামনেস্টির চিঠি
প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের দমনমূলক ধারাগুলো রয়ে গেছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আইনটির খসড়া পর্যালোচনা শেষে এ দাবি করে সংস্থাটি। একইসঙ্গে এই আইনের খসড়া নিয়ে অংশীজনের মতামত গ্রহণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা।
মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইন শাখার উপসচিব ইউসুফের কাছে এ সংক্রান্ত একটি খোলা চিঠি পাঠিয়েছে অ্যামনেস্টি।
চিঠিতে সংস্থাটি বলেছে, ‘যখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) ঘোষণা করা হয়েছিল, তখন ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করার কারণে আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সতর্ক করেছিলাম, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেন অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো দমনমূলক না হয়।’
অ্যামনেস্টির চিঠিতে বলা হয়, ‘সিএসএর প্রাথমিক খসড়া পর্যালোচনায় দেখা গেছে, তাতে আগের আইনের মতো দমনমূলক ধারাগুলো রয়েছে, যা ব্যক্তির বাকস্বাধীনতার অধিকারকে হুমকি ও সীমিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।’
সংস্থাটি আরও জানায়, ‘খসড়ায় দেখা গেছে সাইবার নিরাপত্তা আইনেও ডিজিটাল নিরাপত্তা আইনের দমনমূলক বিধানগুলোকে ধরে রাখা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার, তদন্ত ও বিচারের আগে আটকের ব্যাপক ক্ষমতাসহ অন্যান্য ধারা, যা ক্রমাগতভাবে হুমকি দিতে এবং (বাক স্বাধীনতা) কার্যক্রম সীমাবদ্ধ করার জন্য ব্যবহৃত হয়েছে। অথচ, বাংলাদেশে সবার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আশঙ্কা প্রকাশ করে বলছে, ‘সাইবার নিরাপত্তা আইন আগের একই ধরনের ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মতোই। নতুন এই আইনও সাংবাদিকদের ভয় দেখানো, হয়রানি, নির্বিচারে গ্রেপ্তার ও ভিন্নমত দমনের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে।’
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।