সাইক্লোন ফ্রেডির আঘাতে মালাউইতে নিহত শতাধিক
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে শতাধিক মৃত্যু হয়েছে। গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে এবং এর জেরে ৯৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালাউইর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা।
কালেম্বা বলেছে, আমরা প্রায় সাতটি কাউন্সিলে ৯৯ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছি। এর মধ্যে ব্লানটায়ার শহরে সবচেয়ে বেশি ৮৫ জন মারা গেছে এবং এই এক শহরেই প্রায় ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সে।
সিএনএন বলছে, মালাউইয়ের সরকার দেশের দক্ষিণাঞ্চলে ‘দুর্যোগময় অবস্থা’ ঘোষণা করেছে। দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা ‘ঘূর্ণিঝড় ফ্রেডি মালাউইয়ের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় যে ধ্বংস করেছে তা নিয়ে গভীর উদ্বেগ’ জানিয়েছে বলে সরকারি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মালাউইয়ের শিক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে বলেছে, ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
এর আগে সোমবার মালাউই পুলিশের মুখপাত্র পিটার কালায়া বলেছে, ঝড়ের কারণে রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্ল্যাকআউট শুরু হয়েছে।
অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা বলেছে, উদ্ধার প্রচেষ্টা ‘কঠিন’ হয়ে গেছে। সে বলেছে, ‘আমাদের এখানে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন ভূমিধস, আকস্মিক বন্যা এবং পাহাড় বেয়ে পাথর গড়িয়ে পড়ার মতো অসুবিধার সম্মুখীন হচ্ছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)