সহস্রাধিক মামলায় হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে ভূমি, ক্যাটারিং ও নিয়োগ জটিলতাসহ বিভিন্ন ঘটনায় এক হাজার ৪৩৩টি মামলা চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। গত ১৫ বছর ধরে এসব মামলা চললেও নানা জটিলতায় নিষ্পত্তি করা যাচ্ছে না। কবে নাগাদ এসব মামলা নিষ্পত্তি হবে, তাও জানা নেই রেলওয়ের। উল্টো দিন দিন মামলার সংখ্যা বাড়ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেনে ক্যাটারিং সার্ভিস (খাবার সরবরাহ) পরিচালনার জন্য ২০২৩ সালে ঠিকাদার নিয়োগ ও নবায়ন প্রক্রিয়া শুরু হয়। এতে ৪৫ প্রতিষ্ঠান আবেদন ফরম সংগ্রহ করেছিল। এর মধ্যে আবেদন জমা দেয় ৪২ প্রতিষ্ঠান। তারা প্রত্যেকে রেলওয়ের নিয়ম অনুযায়ী ৫০ হাজার টাকা অফেরতযোগ্য অর্থ দিয়েছিল। যাচাই-বাছাই শেষে ৩৭ প্রতিষ্ঠানকে ক্যাটারিং সার্ভিস পরিচালনার জন্য যোগ্য হিসেবে বিবেচিত করে সংশ্লিষ্ট কমিটি। তবে আবেদনকারীদের মধ্যে পাঁচ প্রতিষ্ঠান বাদ পড়ে। এর মধ্যে এক প্রতিষ্ঠান হাইকোর্টে মামলা করেন। মামলাটি এখনও চলমান। মামলা নিষ্পত্তি না হওয়ায় ক্যাটারিং সার্ভিস পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগে টেন্ডার ডাকা যাচ্ছে না। মামলাটি রেলওয়ের পক্ষে পরিচালনা করছে আইন শাখা।
শুধু ক্যাটারিং নিয়ে মামলা নয়, ভূমি ও নিয়োগ জটিলতাসহ নানা কারণে দায়ের হওয়া এক হাজার ৪৩৩টি মামলায় লড়ছে পূর্বাঞ্চলের আইন শাখা। এর মধ্যে ৮০ শতাংশ মামলা ভূমি সংক্রান্ত। তার মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৬০, হাইকোর্টে ৫৩২, জজ কোর্টে ৭৬৭, প্রশাসনিক ট্রাইব্যুনালে ৭৪টি মামলা রয়েছে।
উল্লেখযোগ্য মামলা রয়েছে ঢাকার জজ আদালতে ২৫৪টি, নরসিংদী জজ আদালতে পাঁচটি, নারায়ণগঞ্জ জজ আদালতে ৫১টি, গাজীপুর জজ আদালতে ছয়টি, চট্টগ্রাম জজ আদালতে ৯২টি, সাতকানিয়া জজ আদালতে ১৭টি, পটিয়া জজ আদালতে ২৭টি, নোয়াখালী জজ আদালতে ২৩টি, কুমিল্লা জজ আদালতে ৩০টি, ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতে ৫৯টি, ফেনী জজ আদালতে আটটি, চাঁদপুর জজ আদালতে ১৮টি, ময়মনসিংহ জজ আদালতে নয়টি, কিশোরগঞ্জ জজ আদালতে পাঁচটি, নেত্রকোনা জজ আদালতে চারটি, সিলেট জজ আদালতে ৫৮টি, বাজিতপুর জজ আদালতে সাতটি, জামালপুর জজ আদালতে নয়টি, টাঙ্গাইল জজ আদালতে একটি, সরিষাবাড়ী জজ আদালতে দুটি। পাশাপাশি মাসে ৮ থেকে ১০টি মামলা দায়ের হলেও নিষ্পতি হচ্ছে এক-দুটি।
রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মামুন মিয়া বলেন, ‘মামলার কারণে নতুন করে ক্যাটারিং সার্ভিস নিয়োগ দেওয়া যাচ্ছে না। মামলা শেষ হলে টেন্ডারে যেতে পারবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












