সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (৭ম পর্ব)সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (৭ম পর্ব)
, ০৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ রবি, ১৩৯৪ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
সম্মানিত দুই রাত মুবারক পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ রাত মুবারক) না পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ কোনটি শ্রেষ্ঠ? প্রখ্যাত মালেকী ফক্বীহ ও মুহাদ্দিছ হাফিজ আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আহমদ ইবনে মারজুক আত-তিলেমসানী রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ৭৮১ হিজরী, ১৩৭৯ ঈসায়ী) রচনা করেন এক কালজয়ী গ্রন্থ: যার আরবী নাম-
جنى الجنتين في شرف الليلتين: ليلة القدر - ليلة المولد
অর্থাৎ “দুই রাতের মর্যাদা সম্পর্কে দুই জান্নাতের ফল, পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ) রাত মুবারক ও পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ।
এই কিতাবটি রচনার মূল প্রেক্ষাপট ও ঐতিহাসিক কারণ তিনটি: ১. আবু ইসহাক আশ-শাতিবী- (ওফাত ৭৯০ হিজরী, ১৩৮৮ ঈসায়ী) এর সরাসরি বক্তব্য ও তার কিতাব আল-ই’তিসাম এর উত্থাপিত আপত্তি, যুক্তির খ-ন (সমসাময়িক)।
২. তাজউদ্দীন আল-ফাকাহানী ওফাত: (৭৩১ হিজরী, ১৩৩১ ঈসায়ী) লিখিত গ্রন্থ المورد في عمل المولد আল-মাওয়ারিদু ফি আমালিল মাওলি কিতাবের প্রতিটি বক্তব্য, দলিল ও যুক্তিকে ধরে ধরে খ-ন।
৩. তিউনিসিয়ার সুলতান আবু ইসহাক ইব্রাহিম আল-হাফসি- পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফের জটিল বিতর্ক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান চেয়ে একটি রাজকীয় চিঠির (رسالة) অনুরোধের লিখিত কিতাব। যা অসংখ্য দলিলের মাধ্যমে তিনি লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাত মুবারক উনার শ্রেষ্ঠত্বের পক্ষে ২১টি কারণ উপস্থাপন করেন, এর পাশাপাশি ২১টি কারণের পরে আবার কী কী প্রশ্ন হতে পারে সেটাও উত্তর দিয়ে গেছেন। আমরা ২১টি কারণ ও তার পরের প্রশ্নের উত্তর ধারাবাহিক প্রকাশ করবো। ইনশাআল্লাহ!
২১টি কারণসমূহ ধারাবাহিক প্রকাশ করা হলো উক্ত কিতাব থেকে- (১৯১ থেকে ২০৫ পৃষ্ঠা পর্যন্ত)
الأدلة على أفضلية ليلة المولد
পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফ): রাত মুবারক উনার শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ:
الْعِشْرُونَ: بَعْضُ زَمَنِ لَيْلَةِ الْمَوْلِدِ الشَّرِيفِ هُوَ زَمَنُ وِلَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُلُّ زَمَنِ وِلَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الأَزْمِنَةِ، فَبَعْضُ لَيْلَةِ الْمَوْلِدِ أَفْضَلُ الأَزْمِنَةِ، وَإِذَا فَضُلَ بَعْضُهَا سَائِرَ الأَزْمِنَةِ فُضِّلَتْ لَيْلَةُ الْقَدْرِ بِهَذَا الِاعْتِبَارِ.
বিংশ কারণ: পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফ রাত একটি নির্দিষ্ট অংশ হলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র নূরুত তাশরীফ উনার সময়। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফের সম্পূর্ণ সময়কাল হলো- সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ মর্যাদাময় কাল। সুতরাং, লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফের রাত মুবারক ঐ নির্দিষ্ট অংশটিও সকল কালের চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ কাল। আর যখন সেই রাতের একটি অংশ অন্য সকল কালের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত হয়, তখন এই বিবেচনায় পুরো পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফের রাতটিই পবিত্র লাইলাতুল ক্বদর শরীফের শ্রেষ্ঠত্ব লাভ করে।
الْحَادِي وَالْعِشْرُونَ: أَفْضَلُ الأَزْمِنَةِ زَمَنُ وِلَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا شَيْءَ مِنْ زَمَنِ وِلَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَيْلَةِ الْقَدْرِ، فَلَا شَيْءَ مِنْ أَفْضَلِ الأَزْمِنَةِ بِلَيْلَةِ الْقَدْرِ، وَيَنْعَكِسُ إِلَى قَوْلِنَا: لَا شَيْءَ مِنْ لَيْلَةِ الْقَدْرِ بِأَفْضَلِ الأَزْمِنَةِ، وَهَذَا إِبْطَالٌ لِدَعْوَى الْخَصْمِ.
একবিংশ কারণ: সর্বশ্রেষ্ঠ কাল বা সময় হলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফ উনার সময়। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফ উনার সময়ের কোনো অংশই পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ নয়। সুতরাং, সর্বশ্রেষ্ঠ সময়ের কোনো অংশই পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ হতে পারে না। এটি যুক্তিবিদ্যার নিয়মে বিপরীত করলে রূপান্তর বা বিপরীতকরণ দাঁড়ায়: “পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ কোনো অংশই সর্বশ্রেষ্ঠ সময় নয়।” আর এর মাধ্যমে বিরোধীদের (প্রতিপক্ষদের) দাবির অসারতা ও বাতিল হওয়া প্রমাণিত হয়। (সমাপ্তি)
মূল ২১টি কারণ প্রকাশের,আবার কি কি প্রশ্ন হতে পারে সেটাও উত্তর শুরু হলো।
يما أقدر وروده على الأدلة التي استدللت بها وما أقدر الاستدلال به على خلاف ما صرت إليه المقام الثاني
দ্বিতীয় অধ্যায় (المقام الثاني):
প্রখ্যাত মালেকী ফক্বীহ ও মুহাদ্দিছ হাফিজ ইবনে মারজুকআত-তিলেমসানী রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ৭৮১ হিজরী, ১৩৭৯ ঈসায়ী) লেখক: বলেন যে সমস্ত দলীল উপস্থাপন করেছি তার উপর যেসব সম্ভাব্য আপত্তি বা প্রশ্ন আসতে পারে, এবং আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি তার বিপরীতে যেসব দলীল পেশ করা সম্ভব বলে আমি মনে করি এর পর্যালোচনা। (৮ম পর্ব থেকে শুরু হবে) (চলবে)
-খন্দকার মুহম্মদ আরিফ হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৪)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক অর্থাৎ মহাসম্মানিত বিলাদতী শান মুবারক পালন করার বিষয়ে বিশিষ্ট মুহাদ্দিছ হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার হাদীছ শরীফ বর্ণনা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৩)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪৫)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক (বিলাদতী শান মুবারক) পালন করার বিষয়ে বিশিষ্ট মুহাদ্দিছ হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার হাদীছ শরীফ বর্ণনা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪৪)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬২)
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












