সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (৬ষ্ঠ পর্ব)
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ রবি, ১৩৯৪ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
সম্মানিত দুই রাত মুবারক পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ রাত মুবারক) না পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ কোনটি শ্রেষ্ঠ? প্রখ্যাত মালেকী ফক্বীহ ও মুহাদ্দিছ হাফিজ আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আহমদ ইবনে মারজুক আত-তিলেমসানী রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ৭৮১ হিজরী, ১৩৭৯ ঈসায়ী) রচনা করেন এক কালজয়ী গ্রন্থ: যার আরবী নাম-
جنى الجنتين في شرف الليلتين: ليلة القدر - ليلة المولد
অর্থাৎ “দুই রাতের মর্যাদা সম্পর্কে দুই জান্নাতের ফল, পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ) রাত মুবারক ও পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ।
এই কিতাবটি রচনার মূল প্রেক্ষাপট ও ঐতিহাসিক কারণ তিনটি: ১. আবু ইসহাক আশ-শাতিবী- (ওফাত ৭৯০ হিজরী, ১৩৮৮ ঈসায়ী) এর সরাসরি বক্তব্য ও তার কিতাব আল-ই’তিসাম এর উত্থাপিত আপত্তি, যুক্তির খ-ন (সমসাময়িক)।
২. তাজউদ্দীন আল-ফাকাহানী ওফাত: (৭৩১ হিজরী, ১৩৩১ ঈসায়ী) লিখিত গ্রন্থ المورد في عمل المولد আল-মাওয়ারিদু ফি আমালিল মাওলি কিতাবের প্রতিটি বক্তব্য, দলিল ও যুক্তিকে ধরে ধরে খ-ন।
৩. তিউনিসিয়ার সুলতান আবু ইসহাক ইব্রাহিম আল-হাফসি- পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফের জটিল বিতর্ক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান চেয়ে একটি রাজকীয় চিঠির (رسالة) অনুরোধের লিখিত কিতাব। যা অসংখ্য দলিলের মাধ্যমে তিনি লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাত মুবারক উনার শ্রেষ্ঠত্বের পক্ষে ২১টি কারণ উপস্থাপন করেন, এর পাশাপাশি ২১টি কারণের পরে আবার কী কী প্রশ্ন হতে পারে সেটাও উত্তর দিয়ে গেছেন। আমরা ২১টি কারণ ও তার পরের প্রশ্নের উত্তর ধারাবাহিক প্রকাশ করবো। ইনশাআল্লাহ!
২১টি কারণসমূহ ধারাবাহিক প্রকাশ করা হলো উক্ত কিতাব থেকে- (১৯১ থেকে ২০৫ পৃষ্ঠা পর্যন্ত)
الأدلة على أفضلية ليلة المولد
পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফ): রাত মুবারক উনার শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ:
السَّابِعَ عَشَرَ: لَيْلَةُ الْمَوْلِدِ حَصَلَ فِيهَا مِنَ الْفَيْضِ الْإِلَهِيِّ النُّورَانِيِّ مَا عَمَّ الْوُجُودَ، وَوُجُودُهُ مُقَارِنٌ لِوُجُودِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَقَعْ ذَلِكَ إِلَّا فِيهَا، فَوَجَبَ فَضْلُهَا عَلَى غَيْرِهَا وَهُوَ الْمُدَّعَى.
সপ্তদশ কারণ: লাইলাতুল মাওলিদ শরীফের রাত মুবারক (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক উনার রাত) উদভূত হয়েছিলো মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নূরানী ফায়েজ মুবারক ও মহাসম্মানিত রহমত মুবারক উনার এমন ধারা, যা সমগ্র বিশ্বজগৎ ও অস্তিত্বকে পরিবেষ্টিত করেছেন। আর এই মহাসম্মানিত ফায়েজ উনার অস্তিত্ব মুবারক সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র অস্তিত্ব মুবারক উনার সাথে সম্পর্কিত ও সান্নিধ্যপূর্ণ ছিলো, যা কেবল এই রাত মুবারকে সংঘটিত হয়েছিলো। অতএব, অন্যান্য রাতের উপর এই (নূরুত তাশরীফ মুবারক) রাত মুবারকের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা অপরিহার্য; আর এটাই আমার প্রমাণের উদ্দেশ্য।
الثَّامِنَ عَشَرَ: لَيْلَةُ الْمَوْلِدِ أَظْهَرَ اللهُ فِيهَا سِرَّ وُجُودِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي ارْتَبَطَتْ بِهِ السَّعَادَاتُ الْأُخْرَوِيَّةُ عَلَى الْإِطْلَاقِ، وَاتَّضَحَتِ الْحَقَائِقُ وَتَمَيَّزَ بِهِ الْحَقُّ مِنَ الْبَاطِلِ، وَظَهَرَ مَا أَظْهَرَهُ اللهُ تَعَالَى فِي الْوُجُودِ مِنْ أَنْوَارِ السَّعَادَةِ وَسَبِيلِ الْمَرَاشِدِ، وَافْتَرَقَ بِهِ فَرِيقُ الْجَنَّةِ مِنْ فَرِيقِ السَّعِيرِ، وَتَمَيَّزَ وَعَلَا بِهِ الدِّينُ، وَأَصْبَحَ الْكُفْرُ وَهُوَ الْحَقِيرُ، إِلَى غَيْرِ ذَلِكَ مِنْ أَسْرَارِ وُجُودِ اللهِ عَزَّ وَجَلَّ فِي مَخْلُوقَاتِهِ، وَمَا بَهَرَ الْوُجُودَ مِنْ آيَاتِهِ، وَلَمْ يَثْبُتْ ذَلِكَ فِي لَيْلَةٍ مِنْ لَيَالِي الزَّمَانِ، فَوَجَبَ بِذَلِكَ تَفْضِيلُهَا بِهَذَا الِاعْتِبَارِ وَهُوَ الْمَطْلُوبُ.
অষ্টাদশ কারণ: লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফ রাত মুবারকে মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আত্মপ্রকাশের অন্তর্নিহিত গোপন রহস্য প্রকাশ করেছেন, এই বিষয়ের সাথে পরকালের যাবতীয় সৌভাগ্য ও সফলতা চূড়ান্তভাবে সম্পর্কিত। উনার মুবারক ওসিলায় সত্যের প্রকৃত রূপ স্পষ্ট হয়েছে এবং বাতিল থেকে সত্য পৃথক হয়েছে। মহান আল্লাহ পাক এই জগতে হিদায়াত ও সৌভাগের যে নূর মুবারক বিকশিত করেছেন তা প্রকাশ পেয়েছে।
উনার আগমনে (মহাপবিত্র নূরুত তাশরীফে) জান্নাতী দল এবং জাহান্নামী দল একে অপর থেকে পৃথক হয়েছে। পবিত্র দ্বীন মর্যাদা লাভ করেছে ও বিজয়ী হয়েছে, আর কুফরী লাঞ্ছিত ও তুচ্ছ হয়েছে। এছাড়াও সৃষ্টির মাঝে মহান আল্লাহ পাক উনার মহাপবিত্র অস্তিত্ব মুবারক ও মহাপবিত্র কুদরত মুবারক উনার নানা রহস্য এবং বিশ্বজগৎকে তাক লাগিয়ে দেওয়া নিদর্শনাবলী প্রকাশ পেয়েছে। যা কালের অন্য কোনো রাতের ক্ষেত্রে সাব্যস্ত হয়নি। সুতরাং, এই কারণে লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফ রাত মুবারক সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাময় মনে করা অপরিহার্য; আর এটাই আমার প্রমাণের উদ্দেশ্য।
التَّاسِعَ عَشَرَ: وَهُوَ تَنْوِيعٌ فِي الِاسْتِدْلَالِ وَإِنْ كَانَ مَعْنَى مَا تَقَدَّمَ وَهُوَ أَنَّا نَقُولُ: لَوْ لَمْ تَكُنْ لَيْلَةُ الْمَوْلِدِ أَفْضَلَ مِنْ لَيْلَةِ الْقَدْرِ لَلَزِمَ أَحَدُ أُمُورٍ ثَلَاثَةٍ وَهِيَ:
١ - إِمَّا تَفْضِيلُ الْمَلَائِكَةِ (أ/٤٧) عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. ٢ - أَوْ الْعَمَلُ الْمُضَاعَفُ. ٣ - أَوْ التَّسْوِيَةُ.
وَكُلُّهَا مُمْتَنِعٌ، أَمَّا الأَوَّلُ: فَعَلَى الصَّحِيحِ الْمُرْتَضَى، وَأَمَّا الثَّانِي وَالثَّالِثُ فَبِالِاتِّفَاقِ، وَبَيَانُ الْمُلَازَمَةِ أَنَّ التَّفْضِيلَ فِي الأُولَى حَصَلَ بِوِلَادَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي الثَّانِيَةِ: إِمَّا بِنُزُولِ الْمَلَائِكَةِ أَوْ الْعَمَلِ.
ঊনবিংশ কারণ: এটি দলীল উপস্থাপনের একটি বৈচিত্র্যময় রূপ; যদিও এর অর্থ পূর্ববর্তী আলোচনার মতোই। আর কারণটি হলো, আমরা বলি- যদি পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ উনার চেয়ে শ্রেষ্ঠ না হতো, তবে তিনটি অসম্ভাবনার যেকোনো একটি মেনে নেওয়া অপরিহার্য হয়ে পড়তো।
যা হলো: ১. হয়তো হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া, ২. অথবা বহুগুণ বর্ধিত আমলকে শ্রেষ্ঠত্ব দেওয়া, ৩. অথবা উভয়কে সমান বলে গণ্য করা। কিন্তু এই তিনটি বিষয়ের প্রতিটিই অসম্ভব ও অগ্রহণযোগ্য।
প্রথম বিষয়টি সর্বসম্মত ও গ্রহণযোগ্য বিশুদ্ধ মত অনুযায়ী অসম্ভব। আর দ্বিতীয় ও তৃতীয় বিষয়টা আলিমদের ঐকমত্যের (ইজমার) ভিত্তিতে অসম্ভব। এই বিষয়গুলোর আবশ্যকীয়তা বা কার্যকারণ সম্পর্ক হলো- প্রথম রাত (লাইলাতুল মাওলিদ শরীফ বা মহাপবিত্র নূরুত তাশরীফ) শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছিলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র নূরুত তাশরীফ উনার মাধ্যমে; আর দ্বিতীয় রাত (পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ) শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের অবতরণ অথবা বান্দার বহুগুণিত আমলের কারণে। (চলবে)
বর্তমান সময়ে অকাট্য, প্রকাশ্য দলিল দ্বারা এবং ৯০ দিনব্যাপী আজিমুশ্বান মাহফিল উনার ইন্তেজাম করে এই মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ দিবস মুবারক তথা মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন যিনি যামানার মহাসম্মানিত ইমাম রাজারবাগ শরীফ উনার মহান মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম।
-খন্দকার মুহম্মদ আরিফ হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৫)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৪)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সংক্ষিপ্ত পরিচিতি মুবারক:
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক অর্থাৎ মহাসম্মানিত বিলাদতী শান মুবারক পালন করার বিষয়ে বিশিষ্ট মুহাদ্দিছ হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার হাদীছ শরীফ বর্ণনা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫৩)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪৫)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক (বিলাদতী শান মুবারক) পালন করার বিষয়ে বিশিষ্ট মুহাদ্দিছ হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার হাদীছ শরীফ বর্ণনা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৪৪)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












