সরকার পরিবর্তনের পর থেকে আত্মগোপনে চিকিৎসক-স্টাফরা, ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সিলেট সংবাদদাতা:
সিলেট বিভাগের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কার্ডিয়াক এনজিওগ্রাম, কিডনি রোগীদের ডায়ালাইসিস, ক্যান্সার আক্রান্তদের রেডিওথেরাপিসহ জটিল রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য রয়েছে বেশ সুনাম। তাই ৯০০ শয্যার হলেও সরকারি এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে গড়ে রোগী ভর্তি থাকে দুই-আড়াই হাজার। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর অনেকটাই বদলে গেছে হাসপাতালের চিত্র। চিকিৎসক ও স্টাফদের অনেকেই চলে গেছেন আত্মগোপনে। কেউ আবার নিরাপত্তাহীনতায় আসছেন না কাজে, যার প্রভাব পড়েছে চিকিৎসাসেবা কার্যক্রমে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট থাকলেও রোগীর বাড়তি চাপ নিয়েই নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তবে প্রশাসনিক জটিলতা, সীমিত লোকবলের কারণে ওয়ার্ড ম্যানেজমেন্টসহ স্থবিরতা দেখা দিয়েছে হাসপাতালের সেবা কার্যক্রমে। কলেজের একাডেমিক কার্যক্রমও স্বাভাবিক হয়নি এখনো।
হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী অবশ্য জানিয়েছে, ধীরে ধীরে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সে বলেছে, ‘৫ আগস্টের পর কিছুটা সংকট দেখা দিয়েছে। একসময় হাসপাতালে ১০০ আনসার সদস্য কর্মরত ছিলেন। গত সপ্তাহ পর্যন্ত ৬৭ জন পাওয়া গেছে। চিকিৎসকদের সেবা কার্যক্রমেও কিছুটা ছন্দপতন ঘটেছে। তবে আউটসোর্সিংয়ের কর্মচারীরা কর্মরত রয়েছেন।
এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী বলেছে, প্রশাসনিক কার্যক্রমে কিছু বাধা রয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম যথারীতি চলছে। বাধার কারণে দুজন শিক্ষক কলেজে ঢুকতে পারছেন না। এর মধ্যে উপাধ্যক্ষ ডা. মুজিবুল হক ও গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার রয়েছেন। তারা কলেজে ঢুকতে চান, তবে পরিবেশ না থাকায় আসতে পারছেন না।’
বৈষম্যবিরোধী ছাত্রদের প্রস্তাবে ৫ আগস্টের পর স্থানীয় আদেশে কিছু চিকিৎসককে বদলি করে তৎকালীন পরিচালক। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেছে, এর সংখ্যা ১১। তাদের ওসমানী হাসপাতালেরই নিয়ন্ত্রণাধীন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালে বদলি করা হয়েছে।’ সব মিলিয়ে হাসপাতালের ভেঙে পড়া শৃঙ্খলা ফেরাতে একটু সময় লাগবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)