সরকারের মাথা খারাপ হয়ে গেছে -মঈন খান
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারের মাথা খারাপ হয়ে গেছে- মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, তাদের মন্ত্রীরা আবোল তাবোল কথা বলছেন। আজ একজন বলেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, কাল আরেকজন বলেন পারবেন, পরশু আরেকজন বলেন পারবে না, তার পরদিন আরেকজন বলেন পারবেন।
গতকাল জুমুয়াবার (৩ মার্চ) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের অনিবার্যতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমকি-ধামকি, গুম-খুন করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না মন্তব্য করে আলোচনা সভায় ড. আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ ভালোবাসে। আওয়ামী লীগ এটি উপলব্ধি করতে পেরেছে।
সংবিধানের জন্য মানুষ নয়, মানুষের জন্য সংবিধান মন্তব্য করে তিনি আরও বলেন, তাই সংবিধান সেভাবেই লিখতে হবে, যেভাবে মানুষ চায়। স্বাধীনতার পর গত ৫০ বছরে মানুষের প্রয়োজনেই সংবিধান বারবার সংশোধন করা হয়েছে এবং ভবিষ্যতেও তা হতে থাকবে।
বিএনপির এই নেতা আরও বলেন, যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল, সেই আওয়ামী লীগই ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। যে তত্ত্বাবধায়ক সরকার এক সময় হালাল ছিল, সেটিই এখন হারাম হয়ে গেল?
তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে তারা ক্ষমতায় আছে। দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। পৃথিবীর ইতিহাসে স্বৈরাচাররা চিরদিন ক্ষমতায় থাকতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)