সরকারি ক্রয় বিধিমালায় আসছে গুরুত্বপূর্ণ ১৬ পরিবর্তন
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি ক্রয় বিধিমালায় আসছে গুরুত্বপূর্ণ ১৬ পরিবর্তন। এর মধ্যে দরপত্রে বহুল আলোচিত ১০ শতাংশের কম অথবা বেশি মূল্যসীমার বিধানটি বাদ দেওয়া হচ্ছে। কেননা এতে আগেই সরকার নির্ধারিত দর জেনে দরপত্র দাখিল এবং একক বড় ঠিকাদারের একাধিক কাজ পাওয়ার সুযোগ আছে।
এখন নতুন সংশোধনী প্রস্তাবে এই মূল্যসীমা বাদ দিয়ে আন্তর্জাতিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিধান যুক্ত করা হবে। সংশোধনী খসড়া বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন হলে দু-এক দিনের মধ্যেই পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সেখানে ভেটিংয়ের পর সব ঠিক থাকলে প্রজ্ঞাপন জারি করা হবে।
গত বুধবার খসড়া ‘পবলিক প্রকিউরমেন্ট বিধিমালা’ ২০২৫ নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
নতুন বিধিমালায় অন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো- সরকারি ক্রয়ে ইজিপি ব্যবহারের বাধ্যবাধকতার বিধান সংযোজন, ইকনোমিক অপারেটরদের প্রকৃত মালিকানাবিষয়ক তথ্য প্রকাশ এবং টেকসই সরকারি ক্রয় ধারণা অন্তর্ভুক্তিকরণ। এছাড়া ক্রয় কৌশল প্রণয়নের ধারণা অন্তর্ভুক্ত, ভৌত সেবাকে পৃথক ক্রয় ক্যাটাগরি হিসাবে নির্ধারণ, ফ্রেমওয়ার্ক ক্রয়ের পরিসর বৃদ্ধিকরণ এবং ডিবারমেন্টের ক্ষেত্রে আপিলের ব্যবস্থা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আরও আছে, সীমিত দরপত্র পদ্ধতিসহ অন্যান্য ক্রয় পদ্ধতির আওতা বৃদ্ধিকরণ এবং সরকারি ক্রয়ে সামাজিক ক্রয় উপাদান সংযোজনের উপায় হিসাবে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান, নারী মালিকানাধীন প্রতিষ্ঠান ও নতুন প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা সংরক্ষণ করা। ইলেকট্রনিক রিভার্স অকশন বা বিপরীত নিলাম ক্রয় পদ্ধতি প্রচলন এবং ভেরিয়েশনসহ সমরূপ অন্যান্য চুক্তি সংশোধন প্রক্রিয়াকে সরাসরি ক্রয় পদ্ধতির আওতা হতে বের করে চুক্তি ব্যবস্থাপনা প্রক্রিয়ায় অন্তর্ভুক্তকরণ। বিভিন্ন ধরনের ক্রয় কমিটির কার্যপরিধি স্পষ্টীকরণ, ক্রয় কাজে নেগোশিয়েশনের সুযোগ সম্প্রসারণ এবং সম্পত্তির নিষ্পত্তি প্রক্রিয়ার সূত্র উল্লেøখ করার বিষয়গুলো যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)