সম্মানিত মি’রাজ শরীফে রোযা রাখার বিশেষ ফযীলত মুবারক
পবিত্র মি’রাজ শরীফ উনার দিনে রোযা রাখার বিষয়ে সরাসরি পবিত্র হাদীছ শরীফ উনার থেকে বর্ণনা বা দলীল রয়েছে। উক্ত পবিত্র হাদীছ শরীফখানা বিখ্যাত মুহাদ্দিছ, মুফাসসির, ফক্বীহ ও যুগশ্রেষ্ঠ আলিম, যিনি এই উপমহাদেশে পবিত্র হাদীছ শরীফ শাস্ত্রের প্রচার-প্রসারকারী, যিনি শতাধিক কিতাবের সম্মানিত মুছান্নিফ বা প্রণেতা, যিনি প্রত্যহ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক লাভে ধন্য হতেন এবং যিনি সুপ্রসিদ্ধ ক্বদিরিয়া তরীক্বার বিশিষ্ট বুযুর্গ হযরত শায়েখ আব্দুল হক মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সুপ্রসিদ্ধ “মা-ছাবাতা বিস সুন্নাহ” নামক কিতাবে বর্ণনা করেন-
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ يَوْمَ سَبْعِ وَّعِشْرِيْنَ مِنْ رَّجَبَ كَتَبَ اللهُ لَه صِيَامَ سِتِّيْنَ شَهْرًا
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মরফূ’ সূত্রে বর্ণনা করেন, সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি পবিত্র রজব মাস উনার ২৭ তারিখ দিনে রোযা রাখবে, মহান আল্লাহ পাক তিনি তার আমলনামায় ৬০ মাস রোযার ছওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ!
এছাড়া উক্ত পবিত্র হাদীছ শরীফখানা আরো অনেক কিতাবে বর্ণিত হয়েছে। যেমন- ফাওয়ায়িদু ইবনে আখি মীমিদ দাক্কাক, তাখরীজু আহাদীছু ইহইয়া, ইহইয়াউ উলূমিদ্দীন, সীরাতুল হালবিয়াহ, তানযীহুশ শারীয়াতিল মরফূআহ, আততুবছিরাতু লি ইবনিল জাওযী, তারীখুল খমীস, তারীখু দিমাস্ক ইত্যাদি।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।