সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে লেবাস বা পোশাকের হুকুম-আহকাম (৯)
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
কেননা হাদীছ শরীফ-এ (كُمَّةٌ) কুম্মাতুন-এর সাথে (بُطْحٌ) বুতহুন শব্দও উল্লেখ আছে। বিখ্যাত সকল লোগাত বা অভিধানে (كُمَّةٌ) কুম্মাতুন-এর অর্থ করা হয়েছে এভাবে-
اَلْكُمَّةُ- القلئسوة الـمدورة لانـهاتغطى الرأس.
অর্থ: “কুম্মাতুন” হলো এমন গোল টুপি, যা মাথার সাথে লেগে থাকে। (আল ক্বামুস আল মুহীত, লিসানুল আরব, মিছবাহুল লোগাত, আল মুনজিদ ইত্যাদি)
আর (بُطْحٌ) বুতহুন শব্দের ব্যাখ্যায় বিখ্যাত মুহাদ্দিছ, ইমামুল মুহাদ্দিছীন, হযরত ইমাম মুল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব মিশকাত শরীফ-এর বিখ্যাত শরাহ মিরকাত শরীফ-এর ৮ম খ- ২৪৬ পৃষ্ঠায় উল্লেখ করেন-
(بُطْحًا) اى كانت مبسوطة على رؤسهم لازقة غير مرتفعة عنها.
অর্থ: “বুতহা” এমন গোল টুপি, যা মাথার সাথে উপর দিক থেকে মিলিত, মাথা হতে উঁচু বা ফাঁক ছিলো না। ” অনুরূপ শরহুত ত্বীবী, তা’লীকুছ ছবীহ, মুযাহিরে হক্ব ইত্যাদিতেও উল্লেখ আছে।
আর হাদীছ শরীফ-এর বিখ্যাত কিতাব “ইবনুল আছীরে” “বুতহা” শব্দের ব্যাখ্যায় উল্লেখ করা হয়-
"بطحا"اى لازقة بالرأس غير ذاهبة فى الهواء.
অর্থ: “বুতহা” এমন গোলটুপি, যা মাথার সাথে মিলিত থাকে, বাতাসে উড়ে যায় না।
আর শায়খুল মাশায়েখ, শায়খুল হাদীছ, আল্লামা হযরত আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি بطحا (বুতহা) শব্দের ব্যাখ্যায় বলেন- بطحا (বুতহা) শব্দের অর্থ হলো মাথার সাথে লেগে থাকা, এরূপ উঁচু নয় যা বাতাসে উড়ে যায় এবং এ অর্থও করা যায় এমন ধরণের টুপি যা উপরের দিক থেকে মাথার তালুর সাথে চাপানো, গোল এবং মাথার সাথে লেগে থাকে। এমন উঁচু নয়, যা বাতাসে উড়ে যায়। (আশয়াতুল লুময়াত)
উপরোক্ত, আলোচনা দ্বারা অকাট্ট্যভাবেই প্রমাণিত হলো যে, শরীয়তে টুপির নির্দিষ্ট বর্ণনা রয়েছে। অর্থাৎ কোন ধরণের টুপি পরিধান করা খাছ সুন্নত বা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কোন ধরণের টুপি পরিধান করতেন, তা হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে। কাজেই যে টুপি গোল এবং মাথার সাথে চতুর্পার্শ্ব থেকে লেগে থাকে, উপরের দিকে উঁচু বা ফাঁকা থাকে না, সে টুপিই সুন্নতী টুপি।
আর চীশতিয়া তরীক্বার ইমাম, বিখ্যাত ও সর্বজনমান্য আলিম ও বুযূর্গ, সপ্তম হিজরী শতকের মুজাদ্দিদ, সুলত্বানুল আরেফীন, কুতুবুল হিন্দ, কুতুবুল মাশায়েখুল বাররে ওয়াল বাহর, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুল হিন্দ খাজা মুঈনুদ্দীন হাসান চীশতি আজমেরী, সাঞ্জেরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত কিতাব “আনীসুল আরওয়াহ”তে বর্ণনা করেন, “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রথম এই ‘কুল্লাহ চাহার তর্কী’ (চার টুকরা বিশিষ্ট গোল টুপি) জিবরাঈল আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে প্রদান করেন এবং বলেন, ‘আপনি এটা পরিধান করুন এবং যাকে খুশি দান করে খলীফা নিযুক্ত করুন। ” অনুরুপ দলীলুল আরেফীন ও ইসরারুল আওলিয়া নামক কিতাবেও উল্লেখ আছে।
অতএব, প্রমাণিত হলো যে, চার টুকরা বিশিষ্ট গোল টুপিই হচ্ছে খাছ সুন্নতী টুপি। এছাড়া অন্যান্য টুপি যেমন লম্বা বা কিস্তি, উঁচু বা বুরনুস ও পাঁচ কল্লি ইত্যাদি টুপি কখনোই সুন্নত ও খাছ সুন্নতের অন্তর্ভুক্ত নয়। বরং কোনটা হারাম, কোনটা মাকরূহ তাহরীমী ও কোনটা বিদয়াত।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওলীআল্লাহ উনাদের সম্পর্কে বদ আক্বীদা পোষণ এবং উনাদের বিরুদ্ধাচরণের কারণে কঠিন পরিণতি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুগন্ধে ভরে উঠলো পুরো মাঠ!
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৪)
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












