শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৪৬)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, রাত ১:১৪
সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৪৬)

হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত তওবার অবিস্মরণীয় মেছাল

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নির্দেশে ৫ম হিজরী সনে মদীনা শরীফের আউস গোত্রের অন্যতম প্রধান মিত্র বনী কুরাইজার ইহুদী গোত্রকে চুক্তি ভঙ্গ, বিশ্বাসঘাতকতা এবং মুনাফিকীর দরুণ অবরোধ করা হয়। এ অবস্থায় ইহুদী চক্র পরামর্শের জন্য আউস গোত্রীয় কাউকে তাদের নিকট পাঠানোর জন্য বিনীত অনুরোধ করে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে সেখানে প্রেরণ করেন। ইহুদী চক্রের সাথে আলোচনার এক পর্যায়ে তিনি তাদেরকে বলেন, আমার মতে তোমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফরমান মুতাবিক অস্ত্র সমর্পণ করো ও অন্যান্য নির্দেশনা মেনে নাও। নতুবা... বলে হযরত আবু লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার গলা মুবারকের দিকে ইশারা করলেন অর্থাৎ বুঝিয়ে দিলেন যে, না মানলে গলায় ছুরি চালানো হবে।
গলা মুবারকের দিকে ইশারা করার পর মুহূর্তেই হযরত আবু লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ‘ইন্না লিল্লাহ’ পাঠ করে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। উনার ইশারা দ্বারা না জানি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আমানত মুবারকের খিয়ানত হয়ে গেল। তৎক্ষণাৎ তিনি সেখান থেকে সরাসরি ছুটে গেলেন মসজিদে নববী শরীফের দিকে। একটা মোটা ও ভারী শিকল দিয়ে নিজেকে মসজিদে নববী শরীফের একটি খুঁটি মুবারকের সাথে ভালভাবে বেঁধে অঝোর নয়নে তওবা-ইস্তিগফার রোনাজারী করতে লাগলেন। এই সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আবু লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার খবর নিলেন। তখন কেউ একজন বিস্তারিত ঘটনা খুলে বললেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ‘উনি যদি আমার নিকট সরাসরি চলে আসতেন তবে আমিই তো উনার মাগফিরাতের জন্য দোয়া করতাম। ’ সুবহানাল্লাহ!
এদিকে হযরত আবু লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ঐ অবস্থায় ৮/৯ দিন মতান্তরে ২০ দিন পর্যন্ত থাকলেন। শুধুমাত্র নামায ও জরুরতের সময় উনার আহলিয়া কিংবা কন্যা এসে বাঁধন খুলে দিতেন আবার বেঁধে দিতেন। এ সময় খানাপিনাও সম্পূর্ণরূপে পরিত্যাগ করলেন। এতে উনার শ্রবণশক্তি এমনকি দৃষ্টিশক্তিও লোপ পাওয়ার উপক্রম হলো। অবশেষে নিতান্ত দুর্বল হয়ে বেহুশ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঠিক এ অবস্থায় উনার ঈমানদীপ্ত অনুতাপে সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ পাক তিনি ফজরের নামাযের কিছু পূর্বে আয়াত শরীফ নাযিল করলেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার হুজরা শরীফে ছিলেন। নূরানী চেহারা মুবারকে মুচকি হাসি মুবারক দেখে হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম আরজ করলেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি তো আপনাকে সবসময়ই খুশির মধ্যে রেখেছেন; কিন্তু এখন কি ব্যাপার একটু খুলে বলবেন কি?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, “হযরত আবু লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত অনুতাপে মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হয়েছেন এবং এ সম্পর্কে আয়াত শরীফ নাযিল করেছেন। ” তখন হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ইজাযত নিয়ে (তখনও পর্দার হুকুম নাযিল হয়নি) হযরত আবু লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সম্পর্কে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টির কথা ঘোষণা করে দিলেন। ঘোষণা শুনে দলে দলে লোকজন উনার বাঁধন খুলে দিতে জড়ো হলেন। কিন্তু হযরত আবু লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু দীপ্তকণ্ঠে বলে দিলেন, “মহান আল্লাহ পাক উনার কসম! যতক্ষণ পর্যন্ত আমার প্রাণের আক্বা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজ হাত মুবারকে আমার বাঁধন না খুলবেন ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই পড়ে থাকবো। ” অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ফজরের নামাযের জন্য মসজিদে নববী শরীফে তাশরীফ আনলে নিজ নূরুল মাগফিরাত মুবারক অর্থাৎ হাত মুবারকে হযরত আবূ লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বাঁধন খুলে দেন। সুবহানাল্লাহ!
অতঃপর খুশিতে আত্মহারা হয়ে হযরত আবু লুবাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জড়িয়ে ধরেন আর বলতে থাকেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার সবকিছুই আপনার জন্য কুরবান। ধন-সম্পদের সবটুকুই মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করে দিলাম। মেহেরবানী করে আবাদুল আবাদের জন্য আপনার কদম মুবারকে আমাকে ঠাঁই দিন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

ঈমানদীপ্ত ইবরত:

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ মুবারকের সূক্ষ্মাতিসূক্ষ্ম-পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়নে কতটুকু ভয়, আদব এবং সতর্কতা অপরিহার্য সেটারই জ্বলজ্যান্ত মেছাল রেখে গেছেন হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। যিনি ছিলেন ঐতিহাসিক বদরের জিহাদের সময় পবিত্র মদীনাতুল মুনাওয়ারাহ শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্থলাভিষিক্ত একান্ত বিশ্বস্ত নায়িব। মূলতঃ প্রত্যেক যুগের নায়িবে রসূল, মহান আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল ওলীআল্লাহগণের প্রতি মুহব্বত আনুগত্য এবং বিশ্বস্ততা অর্জনে উম্মাহর জন্য অনন্য মেছাল হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত তওবার উপরোক্ত মেছাল।
অতএব, বর্তমান যামানায় আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, আহলে বাইতে রসূল, মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম এবং উনার সম্মানিত আহলে বাইত শরীফ উনাদের প্রতিও প্রত্যেকের একান্ত দায়িত্ব ও কর্তব্য সর্বাবস্থায় উনাদের পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতিসূক্ষ্ম আনুগত্য প্রদর্শন হচ্ছে কিনা- সে বিষয়ে অনুক্ষণ সজাগ সতর্কাবস্থায় গোলামীতে লিপ্ত থাকা।

-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে