শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৪৪)

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, রাত ১২:৪১
সম্মানিত দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৪৪)

হযরত আবু তালহা ইবনে সাহল আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ঈমানদীপ্ত বীরত্বের অবিস্মরণীয় মেছাল

মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত মাহবূব হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অত্যন্ত বিশ্বস্ত একনিষ্ঠ প্রিয় ছাহাবী উনাদের অন্যতম হলেন হযরত আবু তালহা ইবনে সাহল আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। জীবন বাজী রেখে তিনি দ্বীন ইসলামের প্রতিটি জিহাদেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুব নিকট থেকে কাফির-মুশরিকদের সাথে মরণপন লড়াই করেছেন।
বিশেষ করে তিনি ঐতিহাসিক উহুদের জিহাদে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ইশক-মুহব্বতের যে ঈমানদীপ্ত নযরানা পেশ করেছেন তা সত্যিই বেমেছাল। এই যুদ্ধে তিনি ছিলেন মুজাহিদ তীরন্দায বাহিনীর অন্যতম সদস্য। প্রচ- যুদ্ধের এক পর্যায়ে মুজাহিদ বাহিনী বিভিন্ন দিকে সাময়িক বিক্ষিপ্ত হয়ে পড়লে তখন হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ মুষ্টিমেয় কিছু ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম নিজেদের জীবন বাজী রেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বেষ্টন করে কাফির-মুশরিকদের আক্রমন প্রতিহত করছিলেন।
এক পর্যায়ে হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ঢাল হাতে নিয়ে সীনা টান করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মুখে দ-ায়মান হয়ে মুশরিক বাহিনীর দিকে মুহুর্মুহু তীর নিক্ষেপ করছিলেন। বিরতিহীনভাবে তিনি এত বেশি জোরে তীর নিক্ষেপ করছিলেন যে, কাফিরদের শরীরে তা সমূলে বিদ্ধ হয়ে তাদেরকে ঝাঝড়া করে দিচ্ছিল। এ সময় প্রতিটি তীর নিক্ষেপের পরপরই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বীয় নূরুল হুদা মুবারক (মাথা মুবারক) উত্তোলন করে দেখতেন তীরগুলো কাফির-মুশরিকদের জায়গামত বিদ্ধ করছে কি-না।
এ অবস্থায় মুশরিক বাহিনীর কোন তীর এসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য কষ্টের কারণ হয়ে যেতে পারে এ আশঙ্কায় হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল ইলিম মুবারক বা বক্ষ মুবারকে হাত রেখে বলছিলেন- ‘ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি দয়া করে জমীনে বসে পড়–ন। মহান আল্লাহ পাক উনার কসম! আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক। অবশ্যই আপনার জিসিম মুবারকে কোন তীর বিদ্ধ হতে পারবে না। আপনার নূরুল ইলিম মুবারক বা বক্ষ মুবারকের সম্মুখেই তো ঢাল স্বরূপ আমার বক্ষ রেখেছি। বিদ্ধ হলে আগে আমার বক্ষে বিদ্ধ হবে। আপনি শুধু নির্দেশনা দান করুন। ’
এ সময় তিনি ইশকে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে কাছীদা শরীফ আবৃত্তি করতে করতে তীর নিক্ষেপ করছিলেন এবং একের পর এক কাফির ধরাশায়ী করছিলেন। তিনি বারবার যে কাছীদা শরীফটি পাঠ করছিলেন সেটি ছিল এই- ‘রসূল পাক উনার তরে/মরণপণ লড়াই করে/যাই যদি মরে/দুঃখ থাকবে না অন্তরে। নূরানী চেহারা মুবারকের তরে আমার মুখখানি নিলাম ঢাল করে। ’ সুবহানাল্লাহ!
সেদিন তিনি এমন ঈমানদীপ্ত বীরত্বের সাথে লড়াই করেন যে, এক এক করে উনার তিনটি ধনুক ভেঙে পড়ে। বিরামহীন আক্রমণের প্রচ-তায় এক পর্যায়ে উনার দুই হাতই অবশ হয়ে যায়- এতে একটিবারের জন্যও তিনি ‘উহ’ শব্দ বলে আওয়াজ করেননি।
কারণ ঐ মুহূর্তে উনার ধ্যানে খেয়ালে একটি চিন্তাই কাজ করছিল আর সেটা হলো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে গোলামীর আঞ্জাম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি-না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

ঈমানদীপ্ত ইবরত:

ঈমানদীপ্ত বীর ছাহাবী হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনিও ছিলেন ইশকে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রঙ্গে রঞ্জিত।
যিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পূর্ণ আনুগত্যের শর্তকে মোহর ধার্য করেই হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
উনার সন্তান হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একান্ত একনিষ্ঠ বিশ্বস্ত খাদিম হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ!
মূলতঃ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি আনুগত্য-মুহব্বত করার অনুপম দৃষ্টান্ত হলেন হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উনার পরিবার পরিজন।
উনাদের ঈমানদীপ্ত ইশক-মুহব্বত, বীরত্ব-খিদমত থেকে দীক্ষা নিয়ে বর্তমান যামানায় মুসলিম উম্মাহ্র উচিত; মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ও সম্মানিত আহলে বাইত শরীফ উনাদের গোলামীতে মশগুল হওয়া। এতেই মিলবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চিরস্থায়ী রেজামন্দি-সন্তুষ্টি। যে রেজামন্দী সন্তুষ্টি লাভের অবিস্মরণীয় মেছাল রেখে গেছেন হযরত আবু তালহা ইবনে সাহল আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং উনার পরিবার-পরিজন। সুবহানাল্লাহ! (সমাপ্ত)

-মুহম্মদ মুহাজিরুল ইসলাম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে